| ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

পে স্কেল নিয়ে বড় শঙ্কা!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০৩ ২০:২০:২০
পে স্কেল নিয়ে বড় শঙ্কা!

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে জোর আলোচনা চললেও অনিশ্চয়তা কাটছে না। বাজেট সামনে রেখে নতুন পে স্কেল বাস্তবায়নের জোর প্রস্তুতির খবর মিললেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়ছে শঙ্কা।

সংশ্লিষ্ট মহলের ধারণা, আসন্ন বাজেটে নতুন পে স্কেলের জন্য ৩০ থেকে ৩৭ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হতে পারে। তবে প্রশ্ন উঠেছে, বহু আলোচিত এই পে স্কেল কি সত্যিই আগামী ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে, নাকি বাস্তবায়নে আরও সময় লাগবে?

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আবদুল মালেক এক গণমাধ্যমকে বলেন, পে স্কেল নিয়ে সরকারি পর্যায় থেকে এখনো স্পষ্ট কোনো ঘোষণা না আসায় চাকরিজীবীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার ভাষায়, এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে মন্ত্রী, অর্থ মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না থাকায় অনেকেই সংশয়ে রয়েছেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ১১ বছর পর নতুন পে স্কেল নিয়ে আশা তৈরি হলেও এখন পর্যন্ত সব তথ্যই মূলত গণমাধ্যমভিত্তিক। ফলে বাস্তবায়ন নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে প্রশ্ন থেকেই যাচ্ছে।

এদিকে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রথম ধাপেই শতভাগ বেসিক বেতন কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটির দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারীরা চরম চাপের মধ্যে রয়েছেন। তাই ধাপে ধাপে নয়, শুরুতেই পুরো বেসিক বেতন বাস্তবায়ন করা প্রয়োজন।

তবে সরকারি সূত্র বলছে, পুরো পে স্কেল একসঙ্গে কার্যকর না করে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী, আগামী জুলাই থেকে নতুন বেসিক বেতনের ৫০ শতাংশ কার্যকর হতে পারে। পরবর্তী অর্থবছরে বাকি ৫০ শতাংশ এবং ২০২৮-২৯ অর্থবছরে ভাতা ও অন্যান্য সুবিধা ধাপে ধাপে চালুর পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার দিন পে স্কেল সংক্রান্ত বরাদ্দ ও বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। এখন সেই ঘোষণার দিকেই তাকিয়ে আছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...