ইউনিট প্রতি কত বাড়লো বিদ্যুতের দাম; কার্যকর কবে
নিজস্ব প্রতিবেদক: দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ।
বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনে বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। কমিশন জানিয়েছে, নতুন এ মূল্যহার চলতি মাসের ১ জুন থেকেই কার্যকর হিসেবে গণ্য হবে।
নতুন ঘোষিত মূল্যতালিকা অনুযায়ী, আবাসিক গ্রাহকদের ‘লাইফ লাইন’ সুবিধার আওতায় শূন্য থেকে ৫০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারকারীদের ইউনিটপ্রতি দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে ৬৯ পয়সা বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ০ থেকে ৭৫ ইউনিট ব্যবহারকারীদের ক্ষেত্রে ইউনিটপ্রতি দাম ৫ টাকা ২৬ পয়সা থেকে বেড়ে হয়েছে ৬ টাকা ১৮ পয়সা। ৭৬ থেকে ২০০ ইউনিট ব্যবহারে ইউনিটপ্রতি খরচ ৭ টাকা ২০ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮ টাকা ৫০ পয়সায়।
একইভাবে ২০১ থেকে ৩০০ ইউনিট ব্যবহারকারীদের জন্য ইউনিটপ্রতি দাম ৭ টাকা ৫৯ পয়সা থেকে বাড়িয়ে ৯ টাকা ১০ পয়সা করা হয়েছে। ৩০১ থেকে ৪০০ ইউনিট ব্যবহারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯ টাকা ৬২ পয়সা, যা আগে ছিল ৮ টাকা ০২ পয়সা।
এদিকে ৪০১ থেকে ৬০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের ইউনিটপ্রতি দাম ১২ টাকা ৬৭ পয়সা থেকে বেড়ে ১৫ টাকা ০১ পয়সা হয়েছে। আর ৬০০ ইউনিটের বেশি ব্যবহারকারীদের জন্য ইউনিটপ্রতি মূল্য ১৪ টাকা ৬১ পয়সা থেকে বাড়িয়ে ১৭ টাকা ৩৫ পয়সা করা হয়েছে।
শুধু আবাসিক নয়, বিভিন্ন খাতেও বিদ্যুতের দাম বেড়েছে। কৃষি সেচে ব্যবহৃত বিদ্যুতের ইউনিটপ্রতি মূল্য ৫ টাকা ২৫ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ০৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, উপাসনালয় ও দাতব্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইউনিটপ্রতি দাম ৭ টাকা ৫৫ পয়সা থেকে বেড়ে হয়েছে ৯ টাকা ০৫ পয়সা।
অন্যদিকে রাস্তার বাতি ও পানির পাম্পে ব্যবহৃত বিদ্যুতের দাম ৯ টাকা ৭১ পয়সা থেকে বেড়ে ১১ টাকা ৪৬ পয়সা হয়েছে। ক্ষুদ্রশিল্পে ইউনিটপ্রতি মূল্য ১১ টাকা ৭৬ পয়সা থেকে বেড়ে ১২ টাকা ৭৩ পয়সা এবং নির্মাণশিল্পে ১৫ টাকা ১৫ পয়সা থেকে বেড়ে ১৮ টাকা ০৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া বৈদ্যুতিক যান (ইভি) ও ব্যাটারি চার্জিং স্টেশনের জন্য ইউনিটপ্রতি বিদ্যুতের দাম ৯ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ১১ টাকা ৩৬ পয়সা করা হয়েছে। বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অফিস-আদালতের ক্ষেত্রেও ইউনিটপ্রতি মূল্য ১৩ টাকা ০১ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৫ টাকা ৩৬ পয়সা।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গণনা হয় গোল্ডেন বুটের লড়াইয়ে
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল কি যোগ হয় গোল্ডেন বুটে
- ২০২৬ বিশ্বকাপ: গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে কারা
- ফাইনালে নিষিদ্ধ হতে পারেন রোমেরোসহ ৬ আর্জেন্টাইন ফুটবলার
- বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে; দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ জুলাই ২০২৬
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গণনা হবে গোল্ডেন বুটে
- এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল বোর্ড
- বাংলাদেশের বাজারে আজ একভরি সোনার দাম
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ জুলাই ২০২৬
- বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন ডি মারিয়া
- গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াইয়ে এগিয়ে কারা!
- গত চার বিশ্বকাপেই মিলেছে ভবিষ্যদ্বাণী, কপাল পুড়বে আর্জেন্টিনার
- আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে ব্রাজিলিয়ান জাগুয়ারের ভবিষ্যদ্বাণী
- বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ৬ ফুটবলারের নিষেধাজ্ঞার দাবি
