| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

পে স্কেল নিয়ে বড় শঙ্কা; কারণ কি!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০২ ২০:০১:৩৬
পে স্কেল নিয়ে বড় শঙ্কা; কারণ কি!

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম পে স্কেল ঘিরে আলোচনা এখন তুঙ্গে। বাজেট সামনে রেখে সংশ্লিষ্ট মহলে জোর গুঞ্জন, নতুন পে স্কেলের জন্য বড় অঙ্কের বরাদ্দ রাখা হতে পারে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শঙ্কা ও অনিশ্চয়তা এখনও কাটেনি।

সরকারি চাকরিজীবীদের একটি অংশ মনে করছেন, পে স্কেল নিয়ে এখন পর্যন্ত যেসব তথ্য সামনে এসেছে, তার বেশিরভাগই গণমাধ্যমভিত্তিক। সরকার, অর্থ মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট ঘোষণা আসেনি। ফলে ১ জুলাই থেকে নতুন পে স্কেল বাস্তবায়ন আদৌ শুরু হবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আবদুল মালেক বলেন, “মনের ভেতরে একটা ভয় থেকেই যাচ্ছে, কারণ সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত ব্রিফিং হলেও পে স্কেল নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।”

তিনি আরও বলেন, দীর্ঘ ১১ বছর ধরে নতুন পে স্কেলের অপেক্ষায় আছেন সরকারি কর্মচারীরা। নির্বাচনী প্রতিশ্রুতিতেও বিষয়টি ছিল। তাই আসন্ন বাজেটে এ বিষয়ে সুস্পষ্ট ঘোষণা আসবে বলে প্রত্যাশা করছেন তারা।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, আগামী বাজেটে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য ৩০ থেকে ৩৭ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হতে পারে। আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের দিন এ বিষয়ে চূড়ান্ত তথ্য জানা যেতে পারে।

এদিকে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ বেসিক বেতন বাস্তবায়নের দাবি জানিয়েছে। তাদের মতে, গত এক দশকের বেশি সময়ে দ্রব্যমূল্য বেড়েছে ব্যাপকভাবে, কিন্তু বেতনে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি।

সরকারি সূত্রে জানা গেছে, নতুন পে স্কেল একসঙ্গে কার্যকর না করে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হতে পারে। পরবর্তী ধাপে বাকি বেতন এবং শেষ ধাপে বিভিন্ন ভাতা ও অন্যান্য সুবিধা চালু করা হতে পারে।

এখন সরকারি চাকরিজীবীদের নজর আগামী বাজেট ঘোষণার দিকে, কারণ সেদিনই পরিষ্কার হতে পারে বহু প্রতীক্ষিত পে স্কেলের ভবিষ্যৎ।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...