| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আয়শা সিদ্দিকা

সিনিয়র রিপোর্টার

সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে হামজারা; ফ্রি লাইভ যেভাবে দেখবেন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০১ ২১:১৭:৫৯
সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে হামজারা; ফ্রি লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফুটবলের জন্য সামনে আসছে এক ঐতিহাসিক মুহূর্ত। আগামী ৫ জুন ফিফা প্রীতি ম্যাচে সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে এটি শুধুই একটি প্রীতি ম্যাচ নয়, লাল-সবুজের ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় লেখার সুযোগও।

প্রথমবারের মতো ইউরোপের মাটিতে ইউরোপের কোনো দেশের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। তাই ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ ও উচ্ছ্বাস এখন তুঙ্গে।

ইতিহাস গড়ার এই লড়াইয়ে নেতৃত্বে থাকবেন অধিনায়ক জামাল ভূঁইয়া। দলে থাকা হামজাসহ অন্য ফুটবলারদের দিকেও থাকছে সমর্থকদের বাড়তি নজর।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দেশের ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।

সান মারিনোর স্টাডিও অলিম্পিকো দি সেরাভালে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।

এখন দেখার অপেক্ষা, ইউরোপের মাটিতে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখতে পারে কি না বাংলাদেশ।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...