| ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

একটু পর পানামার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, লাইভ দেখুন একক্লিকে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০১ ০০:৫৫:৪০
একটু পর পানামার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, লাইভ দেখুন একক্লিকে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে আজ মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামার বিপক্ষে লড়বে সেলেসাওরা। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে এটি ব্রাজিলের গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ হওয়ায় সমর্থকদের আগ্রহও তুঙ্গে।

ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হলেও বাংলাদেশ সময় অনুযায়ী রোববার (৩১ মে) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে মাঠে গড়াবে খেলা।

কোথায় দেখবেন ব্রাজিল বনাম পানামা ম্যাচ?

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ম্যাচটি ‘জি (Ge) টিভি’র ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শক অনলাইনে সহজেই ম্যাচটি উপভোগ করতে পারবেন।

সরাসরি খেলা দেখতে এখানে ক্লিক করুন-

কেমন হতে পারে ব্রাজিলের একাদশ?

নতুন কোচ কার্লো আনচেলত্তি প্রথম প্রস্তুতি ম্যাচে কাদের নিয়ে শুরু করবেন, তা নিয়ে চলছে আলোচনা। সম্ভাব্য একাদশে গোলবারের নিচে দেখা যেতে পারে অ্যালিসন বেকারকে।

রক্ষণভাগে থাকতে পারেন ওয়েসলি, ব্রেমার, লিও পেরেইরা ও আলেক্স স্যান্ড্রো। মাঝমাঠে দায়িত্ব সামলাতে পারেন অভিজ্ঞ ক্যাসেমিরো ও ব্রুনো গুইমারেস।

আক্রমণভাগে দেখা যেতে পারে ম্যাথুস কুনহা, রাফিনহা, ভিনিসিউস জুনিয়র ও লুইস হেনরিককে।

বিশ্বকাপের আগে আরেকটি প্রস্তুতি ম্যাচ

পানামার বিপক্ষে ম্যাচ শেষ করে আগামী ৭ জুন মিশরের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপরই শুরু হবে বিশ্বকাপ অভিযান।

১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ‘সি’ গ্রুপে বিশ্বকাপ যাত্রা শুরু করবে সেলেসাওরা। এরপর ২০ জুন হাইতি এবং ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।

ব্রাজিল দলে যেসব তারকা

ব্রাজিলের বিশ্বকাপ দলে আছেন অ্যালিসন বেকার, এডারসন, মার্কুইনহোস, ব্রেমার, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েতা, নেইমার জুনিয়র, ভিনিসিউস জুনিয়র, রাফিনহা, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও তরুণ তারকা এন্দ্রিক।

বিশ্বকাপের আগে জয় দিয়ে প্রস্তুতি শুরু করে আত্মবিশ্বাস বাড়াতে চাইবে আনচেলত্তির শিষ্যরা।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হারের পর ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...