| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শুরু হল বাংলাদেশ-ভারত মহারণ, বড় ম্যাচ লাইভ দেখুন এখানে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ৩১ ১৯:৫৭:৫৫
শুরু হল বাংলাদেশ-ভারত মহারণ, বড় ম্যাচ লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: সাফ নারী ফুটবলে আজ মাঠে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হয়েছে লাল-সবুজের মেয়েরা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়েছে দুই দলের বহুল প্রতীক্ষিত এই লড়াই।

গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছেন বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার।

লাইভ দেখতে এখানে ক্লিক করুন-

সবচেয়ে বড় চমক, এই প্রথম একাদশের বাইরে রাখা হয়েছে ডিফেন্ডার আফঈদা খন্দকারকে। সম্প্রতি যিনি দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার জায়গায় রক্ষণভাগে সুযোগ পেয়েছেন সুরমা জান্নাত।

অন্যদিকে, চোট কাটিয়ে দলে ফিরেছেন মিডফিল্ডার মনিকা চাকমা। আগের ম্যাচ মিস করা এই ফুটবলার ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সরাসরি জায়গা পেয়েছেন শুরুর একাদশে। তার ফেরায় দলে জায়গা হারিয়েছেন উমেলা মারমা।

তবে শিউলি আজিমকে এবারও শুরুর একাদশে রাখেননি কোচ পিটার বাটলার। নতুন কৌশল ও পরিবর্তিত একাদশ নিয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ

গোলবার সামলাচ্ছেন মিলি আক্তার। রক্ষণভাগে আছেন সুরমা জান্নাত, কোহাতি কিসকু ও মৌমিতা খাতুন। মাঝমাঠে রয়েছেন মনিকা চাকমা, সুরভী আক্তার আফরিন, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র। আক্রমণভাগে খেলছেন ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও আনিকা রানিয়া সিদ্দিকা।

বাংলাদেশ-ভারত এই হাইভোল্টেজ ম্যাচটি নারী ফুটবলে দুই দেশের প্রতিদ্বন্দ্বিতাকে আরও একবার নতুন মাত্রা দিতে পারে। এখন দেখার বিষয়, গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে শেষ হাসি হাসে কে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...