| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ৩১ ১০:৫০:৪৬
বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করে প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশনে থাকা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা যখন যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই বড় ধাক্কা খেল দলটি। চোটে পড়েছেন দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস।

হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছেন আর্জেন্টিনার এই অভিজ্ঞ ফুটবলার। ফলে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমনকি টুর্নামেন্টের প্রথম ম্যাচেও তার খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

বোকা জুনিয়র্সের হয়ে নিজের সর্বশেষ ম্যাচে শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন পারেদেস। ওয়ার্ম-আপের সময় থেকেই তাকে ডান পায়ের চোটের জায়গা ধরে রাখতে দেখা যায়। তবুও পুরো ৯০ মিনিট ব্যথা নিয়েই মাঠে খেলেন তিনি। ম্যাচ শেষে নিজেও শারীরিক সমস্যার কথা স্বীকার করেন।

পরে মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। ফলে আগামী শনিবার জাতীয় দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে এই খবর আর্জেন্টিনা শিবিরে বড় উদ্বেগ তৈরি করেছে।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ রয়েছে আলবিসেলেস্তেদের। তবে এসব ম্যাচে পারেদেসকে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা নেই বলেই ধারণা করা হচ্ছে।

ম্যাচ শেষে বোকা জুনিয়র্স অধিনায়ক জানান, পুরো সপ্তাহজুড়েই হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছিলেন তিনি। তবুও গুরুত্বপূর্ণ ম্যাচটি মিস করতে চাননি।

পারেদেস বলেন, “পুরো সপ্তাহ ধরেই আমি সমস্যায় ছিলাম। কিন্তু এই ম্যাচ খেলতে চেয়েছিলাম। কোচ আমাকে নিজের শরীরের যত্ন নিতে বলেছিলেন, কারণ সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। তারপরও মাঠের বাইরে থাকার কথা ভাবিনি।”

এদিকে আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচে পারেদেস শতভাগ ফিট থাকবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’-র প্রতিবেদনে বলা হয়েছে, পারেদেস এখনো বেশ আত্মবিশ্বাসী। তার বিশ্বাস, চোটটি গুরুতর নয় এবং দ্রুত পুনর্বাসনের মাধ্যমে তিনি ফিরতে পারবেন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে গোড়ালির চোটেও কিছু ম্যাচ মিস করেছিলেন পারেদেস। তবে দুই সপ্তাহেরও কম সময়ে মাঠে ফিরে আসার অভিজ্ঞতা রয়েছে তার। তাই আর্জেন্টিনা শিবির আশা করছে, এবারও দ্রুত সুস্থ হয়ে বিশ্বকাপ মিশনে দলের সঙ্গে যোগ দিতে পারবেন এই মিডফিল্ডার।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম গালাতাসারাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ই অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার দিবাগত ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...