| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল আরও ২ বাংলাদেশি তরুণের

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২৩ ১২:২৫:৩২
রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল আরও ২ বাংলাদেশি তরুণের

নিজস্ব প্রতিবেদক: উন্নত জীবন ও ভালো চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেন যুদ্ধের ময়দানে প্রাণ হারিয়েছেন আরও দুই বাংলাদেশি তরুণ। ড্রোন ও মাইন হামলায় নিহত হয়েছেন মাদারীপুরের সুরুজ কাজী (৩৫) এবং কিশোরগঞ্জের জাহাঙ্গীর হোসেন (২৪)। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় কুমিল্লার ইউসুফ খান নামের আরও এক বাংলাদেশির মৃত্যুর খবরও সামনে এসেছে।

নতুন এই তিন মৃত্যুর ঘটনায় রুশ বাহিনীর হয়ে ইউক্রেন যুদ্ধে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে অন্তত ৩৯ জনে দাঁড়িয়েছে বলে জানা গেছে।

নিহত সুরুজ কাজীর বাড়ি মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগড়াছড়া এলাকায়। পরিবারের সদস্যদের ভাষ্য, ভালো জীবনের আশায় তিনি রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন শেষ হয়েছে যুদ্ধক্ষেত্রের নির্মম বাস্তবতায়।

বুধবার রাতে তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর পরিবারজুড়ে নেমে আসে শোকের ছায়া। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন সুরুজ। শোকাহত বাবা শাহাবুদ্দিন কাজী বলেন, ছেলেটি ভালো থাকার আশায় বিদেশে গিয়েছিল, কিন্তু এখন সব শেষ। অন্তত শেষবারের মতো সন্তানের মুখ দেখতে চান তিনি।

পরিবারের জন্য আরও বেদনাদায়ক বিষয় হলো, মাত্র তিন মাস আগে ঠান্ডাজনিত অসুস্থতায় মারা যায় সুরুজের দুই বছরের সন্তান। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই এবার স্বামীকে হারিয়ে ভেঙে পড়েছেন স্ত্রী সুমাইয়া আক্তার।

অন্যদিকে, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের বাগপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনও কয়েকদিন আগে যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। এর আগে চলতি মাসেই একই জেলার আরেক যুবক রিয়াদ রশিদ ড্রোন হামলায় প্রাণ হারান।

এদিকে ভালো চাকরি ও উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি তরুণদের রাশিয়ায় পাঠানোর অভিযোগ উঠেছে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি ও দালাল চক্রের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, নির্মাণ শ্রমিক বা অন্যান্য কাজের আশ্বাস দিয়ে অনেককে রাশিয়ায় নেওয়ার পর সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে।

গোপালগঞ্জের তিন যুবকের পরিবার অভিযোগ করেছে, চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের রাশিয়ায় নেওয়া হলেও পরে যুদ্ধ করতে বাধ্য করা হয়। এ ঘটনায় একটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় রাশিয়ায় অবস্থানরত এক বাংলাদেশি তরুণ দাবি করেন, চাকরির কথা বলে সাতজনকে নেওয়া হয়েছিল। পরে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় এবং এর মধ্যে তিনজন মাইন ও ড্রোন হামলায় নিহত হয়েছেন।

তার অভিযোগ, রাশিয়ায় লোক পাঠানোর বিনিময়ে দালাল চক্র মোটা অঙ্কের অর্থ পেয়ে থাকে। নাগরিকত্ব ও উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে অনলাইনে লোক সংগ্রহ করা হয়, পরে তাদের অনেককে যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধের উদ্দেশ্যে কেউ যেন রাশিয়া বা ইউক্রেনে যেতে না পারে, সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানা গেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...