| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে নতুন বার্তা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২২ ২০:২২:৫৫
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে দায়িত্ব নেওয়ার আগেই কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন ভারতের মনোনীত হাইকমিশনার। দায়িত্ব গ্রহণের আগে তিনি দেশটির সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ-ভারত সম্পর্ক, সীমান্ত নিরাপত্তা ও সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

শুক্রবার (২২ মে) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশে ভারতের মনোনীত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সম্প্রতি ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী–র সঙ্গে বৈঠক করেছেন।

ভারতীয় সেনাবাহিনীর জনতথ্য বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই বৈঠকে দুই দেশের সামরিক সহযোগিতা, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত নিরাপত্তা সমন্বয় এবং কৌশলগত যোগাযোগ জোরদারের ধারাবাহিকতার অংশ হিসেবেই এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিশ্লেষকদের মতে, বর্তমান আঞ্চলিক বাস্তবতায় ঢাকা-দিল্লি সম্পর্কের গুরুত্ব আরও বাড়ছে এবং এই বৈঠক সেই বার্তাই দিচ্ছে।

এদিকে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বাংলাদেশের অবস্থানও স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ভারতের নাগরিকত্ব নীতি ও অভ্যন্তরীণ সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করার সুযোগ বাংলাদেশের নেই, কারণ এটি সম্পূর্ণ ভারতের নিজস্ব বিষয়।

সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–কে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়ার মুখোমুখি করতে চায় সরকার।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...