| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

নতুন বইয়ে যুক্ত হচ্ছে হাসিনাবিরোধী আন্দোলন ও বেগম খালেদা জিয়ার অবদান

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২২ ১০:০৩:৪৫
নতুন বইয়ে যুক্ত হচ্ছে হাসিনাবিরোধী আন্দোলন ও বেগম খালেদা জিয়ার অবদান

নিজস্ব প্রতিবেদক: আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সাবেক প্রধানমন্ত্রী –এর রাজনৈতিক ভূমিকা। পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সাইবার বুলিং এবং মিডিয়া লিটারেসির মতো সমসাময়িক বিষয়।

এছাড়া সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থানও নতুন পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে। এসব পরিবর্তন চূড়ান্ত করে আগামী শিক্ষাবর্ষের বই পরিমার্জনের কাজ শুরু করেছে । ইতোমধ্যে বিশেষজ্ঞদের নিয়ে কর্মশালাও অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পঞ্চম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ের ‘আমাদের স্মরণীয় নেতা’ অধ্যায়ে শহীদ রাষ্ট্রপতি –এর অবদান তুলে ধরা হবে। অন্যদিকে মাধ্যমিকের ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ বইয়ে ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব, নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলন এবং শেখ হাসিনাবিরোধী রাজনৈতিক আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা যুক্ত করা হচ্ছে।

বইয়ের সামগ্রিক বিষয় নিয়ে বুধবার (২০ মে) এনসিটিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব । বৈঠক শেষে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাজনৈতিক পরিবর্তনে যাদের যে অবদান রয়েছে, তা পাঠ্যবইয়ে যথাযথভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। মুক্তিযুদ্ধ, চব্বিশের গণ-অভ্যুত্থানসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাগুলোও এতে অন্তর্ভুক্ত থাকবে।

এনসিটিবি সূত্রে আরও জানা গেছে, বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে সময়োপযোগী ও বাস্তবমুখী বিষয় যুক্ত করতে কাজ চলছে। বিশেষ করে প্রযুক্তি ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে নতুন কিছু অধ্যায় সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন এখানে

একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর কিছুক্ষণের মধ্যেই মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...