| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ঈদের দিন কেমন থাকবে দেশের আবহাওয়া

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২২ ০৯:১৮:৪৩
ঈদের দিন কেমন থাকবে দেশের আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক: তীব্র গরমে হাঁসফাঁস করছে জনজীবন। দেশের বিভিন্ন এলাকায় ভ্যাপসা গরমের সঙ্গে বইছে তাপপ্রবাহ। বর্তমানে ১১ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর। এসব অঞ্চলে তাপমাত্রা উঠেছে ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

এমন পরিস্থিতিতে সামনে আসছে পবিত্র ঈদুল আজহা। আর মাত্র এক সপ্তাহ বাকি থাকায় অনেকের মনেই প্রশ্ন, ঈদের দিনে আবহাওয়া কেমন থাকবে? স্বস্তির বৃষ্টি মিলবে, নাকি গরমই থাকবে প্রধান ভোগান্তি?

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, ঈদের সময়েও গরম পুরোপুরি কমার সম্ভাবনা কম। বরং দেশের কিছু এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, ঈদের দিন রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। উল্টো ঢাকা বিভাগের কয়েকটি এলাকায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।

তবে দেশের সব অঞ্চলের চিত্র একরকম হবে না। ঈদের দিনে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরাঞ্চল ও ঢাকায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।

বৃহস্পতিবার (২১ মে) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৫ মে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ এবং দমকা হাওয়া।

তবে ২৬ মে থেকে তাপমাত্রা আবারও বাড়তে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। ফলে ঈদের সময় গরম থেকে খুব বেশি স্বস্তি মিলবে না বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...