| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

রেলযাত্রীদের জন্য বড় সুখবর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২১ ২২:২০:৪৩
রেলযাত্রীদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখী মানুষের যাত্রা সহজ করতে রেলপথ মন্ত্রণালয় বিশেষ ব্যবস্থা নিয়েছে। টানা সাত দিনের সরকারি ছুটির সময় যাত্রীচাপ সামাল দিতে স্টেশনগুলোতে সীমিত পরিসরে তাৎক্ষণিক টিকিট (ইনস্ট্যান্ট টিকিট) বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক সাক্ষাৎকারে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এসব তথ্য জানান।

তিনি বলেন, ঈদযাত্রায় যাত্রীদের অতিরিক্ত চাপ মোকাবিলায় শেষ মুহূর্তেও বৈধভাবে টিকিট কাটার সুযোগ থাকবে। একই সঙ্গে টিকিট কালোবাজারি রোধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং এটি নিয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

বড় স্টেশনগুলো, বিশেষ করে কমলাপুরে বিনা টিকিটে প্রবেশ বন্ধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে যাতে কালোবাজারি নিয়ন্ত্রণে থাকে। যাত্রীদের সুবিধার জন্য স্টেশনের অপেক্ষার স্থান ও ওয়াশরুমের মান উন্নয়ন করা হয়েছে। ট্রেন দেরি হলে যাত্রীদের আগেই এসএমএসের মাধ্যমে জানানো হবে বলেও জানানো হয়।

অতিরিক্ত যাত্রী চাহিদা মোকাবিলায় রেলওয়ে নির্ধারিত সক্ষমতার মধ্যেই অতিরিক্ত কোচ সংযোজন করবে। প্রয়োজনে স্ট্যান্ডিং টিকিটও দেওয়া হতে পারে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঈদের সময় চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়, তাই বিদ্যমান সম্পদ দিয়েই সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে।

ঈদের সময় একসঙ্গে ছুটি শুরু হওয়ায় যে অতিরিক্ত চাপ তৈরি হয়, তা সামাল দিতে রেলের ইঞ্জিন ও কোচ মেরামত করে প্রস্তুত রাখা হচ্ছে। বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য হুইলচেয়ার ও ট্রলি সার্ভিসও চালু থাকবে।

ঢাকার বিমানবন্দর রেলস্টেশনের চাপ কমাতে সেখানে নতুন একটি আধুনিক ছাউনি নির্মাণ করা হচ্ছে, যা একসঙ্গে প্রায় ২০০ যাত্রীর অপেক্ষার সুবিধা দেবে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, দেশের প্রধান রেলরুটগুলো যেমন ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার ও ঢাকা-সিলেটসহ বিভিন্ন লাইনে অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। দীর্ঘমেয়াদে রেলকে দেশের অন্যতম প্রধান গণপরিবহনে রূপান্তর করার পরিকল্পনা নিয়েই সরকার এগোচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...