| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২১ ১২:৫৪:৩১
লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। বৃহস্পতিবার (২১ মে) শেষ ক্লাসের মধ্য দিয়ে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির আনুষ্ঠানিকতা শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ঈদের ছুটি শুরু হওয়ার কথা ২৪ মে থেকে। তবে এর আগে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবারই শিক্ষার্থীদের শেষ ক্লাস অনুষ্ঠিত হচ্ছে।

এরপর ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি শেষে ২৪ মে থেকে আনুষ্ঠানিকভাবে ঈদের ছুটি শুরু হবে। সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ছুটি চলবে আগামী ৪ জুন পর্যন্ত। পরে সাপ্তাহিক ছুটি শেষ করে ৭ জুন থেকে আবার নিয়মিত শ্রেণিকক্ষ কার্যক্রম শুরু হবে।

সব মিলিয়ে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রায় ১৬ দিনের দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছে।

অন্যদিকে মাদরাসা শিক্ষার্থীদের জন্য ছুটির সময় আরও বেশি। ২২ মে থেকে শুরু হয়ে ১১ জুন পর্যন্ত বন্ধ থাকবে মাদরাসাগুলো। সাপ্তাহিক ছুটি শেষে আগামী ১৪ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে। ফলে মাদরাসা শিক্ষার্থীরা টানা প্রায় ২৩ দিনের ছুটি উপভোগ করতে পারবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...