| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

গরু জবাই নিষেধাজ্ঞার মধ্যেই এলো বড় ঘোষণা

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২০ ১২:৩৪:০৬
গরু জবাই নিষেধাজ্ঞার মধ্যেই এলো বড় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাসেমি মুসলিমদের গরু কুরবানি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি গরুর মাংস খাওয়া থেকেও বিরত থাকার পরামর্শ দেন।

বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, মুসলিমদের জন্য কুরবানির বিকল্প হিসেবে ছাগলসহ অন্যান্য পশু রয়েছে। তাই সবাইকে ছাগল দিয়ে কুরবানি করার অনুরোধ জানান তিনি।

মাওলানা কাসেমি আরও বলেন, “দয়া করে গরু কুরবানি করবেন না। যদি মুসলিমরা গরুর মাংস খাওয়া বন্ধ করে, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন হিন্দু দুগ্ধ খামারিরা, যারা ঈদুল আজহার সময় গরু বিক্রির ওপর নির্ভরশীল।”

তিনি উল্লেখ করেন, অনেক পরিবার সারা বছরের পরিশ্রম ও সঞ্চয় দিয়ে গরু লালন-পালন করে। কুরবানির সময় সেই গরু বিক্রি না হলে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার নতুন নির্দেশনায় অনুমতি ছাড়া গরু ও মহিষ জবাইয়ে বিধিনিষেধ আরোপ করেছে। নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত কসাইখানা ছাড়া পশু জবাই করা যাবে না এবং গরুর বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে।

এ প্রসঙ্গে মাওলানা কাসেমি বলেন, আগে সরকারকে পর্যাপ্ত কসাইখানা ও পশু চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করতে হবে। তা সম্ভব না হলে গরুকে জাতীয় পশু ঘোষণা করে জবাই ও রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ করারও পরামর্শ দেন তিনি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...