| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

টানা ৭ দিনের দীর্ঘ ছুটি ঘোষণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২০ ০৯:৩৯:৩২
টানা ৭ দিনের দীর্ঘ ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের দীর্ঘ ছুটির ঘোষণা দিয়েছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে টানা ছুটির সমন্বয় রাখতে সাপ্তাহিক ছুটির দিন ২৩ মে (শনিবার) বাতিল করা হয়েছে। ফলে ওই দিন অফিস খোলা থাকবে। পাশাপাশি ২৪ মে (রবিবার)ও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলবে।

জানা গেছে, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় ঈদুল আজহার ছুটি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিষয়টি নিশ্চিত করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাসসহ জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবার মতো জরুরি খাত এ ছুটির আওতার বাইরে থাকবে। এসব সেবার সঙ্গে যুক্ত কর্মী ও যানবাহন স্বাভাবিক দায়িত্ব পালন করবে।

এ ছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও ঈদের ছুটিতে দায়িত্বে থাকবেন, যাতে সাধারণ মানুষের জরুরি সেবায় কোনো বিঘ্ন না ঘটে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...