সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেছে
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
রোববার (১৭ মে) সৌদি আরবের চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।
ঘোষণা অনুযায়ী, আগামী ২৬ মে (৯ জিলহজ) পবিত্র আরাফাত দিবস পালিত হবে। এর পরদিন, অর্থাৎ ১০ জিলহজ ২৭ মে দেশজুড়ে উদযাপিত হবে মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা।
সৌদি আরবে চাঁদ দেখার এ ঘোষণার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিক সময়সূচিও চূড়ান্ত হয়েছে। এখন বিভিন্ন মুসলিম দেশ নিজ নিজ আকাশে চাঁদ দেখার ভিত্তিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা করবে।
আশা/
