আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা
নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার (১৪ মে) আইনজীবীর কালো গাউন পরে সশরীরে কলকাতা হাইকোর্টে হাজির হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর রাজ্যজুড়ে শুরু হওয়া সহিংসতার ঘটনায় দায়ের হওয়া এক মামলায় তিনি নিজেই আদালতে সওয়াল করেন।
তৃণমূলের সিনিয়র নেতা ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের কাছে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
শুনানির শুরুতেই তিনি জানান, আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে এটিই তার প্রথম উপস্থিতি। এরপর যুক্তি উপস্থাপন করতে গিয়ে তিনি দাবি করেন, রাজ্যে চলমান সহিংসতায় শিশু, নারী ও সংখ্যালঘুরাও আক্রান্ত হচ্ছেন। আদালতে তিনি ১০ জন নিহত ব্যক্তির একটি তালিকা জমা দেন এবং বলেন, নিহতদের মধ্যে ৬ জন হিন্দু সম্প্রদায়ের।
এ সময় এক তফশিলি জাতিভুক্ত পরিবারের ৯২ বছর বয়সী এক বিধবার ওপর হামলা ও উচ্ছেদের ঘটনাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, রাজ্যের বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও সম্পত্তি ভাঙচুরের পাশাপাশি কিশোরীদের ধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে সাবেক মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “পুলিশ কি ঘুমিয়ে আছে?” একই সঙ্গে তিনি বলেন, “পশ্চিমবঙ্গ কোনো বুলডোজার রাজ্য নয়।”
মাছের বাজার থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়িঘর ধ্বংসের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মমতা অভিযোগ করেন, পুলিশ অপরাধ দমনের বদলে অনেক ক্ষেত্রে এফআইআর নিতেও বাধা দিচ্ছে। বিচারব্যবস্থার হস্তক্ষেপ চেয়ে তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার ও ন্যায়বিচারের জন্য তার লড়াই চলবে।
উল্লেখ্য, গত ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রাজনৈতিক সংঘর্ষ, হামলা ও বোমাবাজির ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, সংকটের সময়ও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করছেন।
অন্যদিকে ভারতীয় জনতা পার্টি দাবি করেছে, রাজ্যের সহিংসতা মূলত তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল। পাল্টাপাল্টি অভিযোগ, রাজনৈতিক সংঘাত এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডকে ঘিরে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
এখন হাইকোর্টের পরবর্তী শুনানি ও আদালতের নির্দেশনার দিকেই নজর রয়েছে পুরো দেশের রাজনৈতিক মহলের।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ আগস্ট ২০২৬
- আজ দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- ১২ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীদের খাওয়া ও করণীয় নিয়ে ইসলামি নির্দশনা
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ আগস্ট ২০২৬
- এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, জানুন নিয়ম
- একাদশে ভর্তি ফি কত, কোন কলেজে খরচ কেমন? জেনে নিন
- Redmi Note 17 রিভিউ: ব্যাটারিতে দুর্দান্ত, পারফরম্যান্সে পিছিয়ে
- আলোচনায় Yamaha XSR 155, কী আছে নতুন এই বাইকে
- বাজেট থেকে ফোল্ডেবল, ২০২৬-এর সেরা ৫ Motorola ফোন
- আজকের স্বর্ণের বাজারদর: ১২ আগস্ট ২০২৬
- ৭,৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে Redmi 17 5G ও 4G
- ১২ আগস্ট বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে
- বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৫ দিন ভারী বৃষ্টির আভাস
- দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
