| ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

সম্ভাব্য নবম জাতীয় পে-স্কেলের বেতন গ্রেড প্রকাশ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৩ ২০:৩৩:৩১
সম্ভাব্য নবম জাতীয় পে-স্কেলের বেতন গ্রেড প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও জোর আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ এক দশক পর ২০২৬ সালে নতুন বেতন কাঠামো ঘোষণা হতে পারে বলে সরকারি মহলে ব্যাপক আলোচনা চলছে। ইতোমধ্যে সম্ভাব্য বেতন গ্রেডের একটি প্রস্তাবিত তালিকাও সামনে এসেছে, যা চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

বাংলাদেশে স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রথম জাতীয় বেতন স্কেল চালু হয়। এরপর ২০১৫ সাল পর্যন্ত মোট আটবার নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার কথা থাকলেও করোনা মহামারি ও বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে তা পিছিয়ে যায়।

২০২৬ সালের শুরু থেকেই নতুন পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনা বাড়তে থাকে। সচিবালয় সূত্রে জানা গেছে, সরকারের উচ্চপর্যায়ে বর্তমানে প্রস্তাবিত কাঠামো নিয়ে বিস্তারিত পর্যালোচনা চলছে। এ লক্ষ্যে গঠিত ১০ সদস্যের একটি বিশেষ কমিটি বিভিন্ন সুপারিশ যাচাই-বাছাই করছে।

প্রস্তাবিত তালিকা অনুযায়ী, গ্রেড-১ এ সর্বোচ্চ নির্ধারিত বেতন ধরা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। গ্রেড-২ এ সম্ভাব্য বেতন হতে পারে ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা। গ্রেড-৩ এ ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা এবং গ্রেড-৪ এ ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা পর্যন্ত বেতন নির্ধারণের প্রস্তাব রয়েছে।

এছাড়া গ্রেড-৫ এ ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা, গ্রেড-৬ এ ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা এবং গ্রেড-৭ এ ৫৮ হাজার থেকে ১ লাখ ২৬ হাজার ৮০০ টাকা বেতন প্রস্তাব করা হয়েছে। গ্রেড-৮ এ সম্ভাব্য বেতন হতে পারে ৪৭ হাজার ২০০ থেকে ১ লাখ ১৩ হাজার ৭০০ টাকা এবং গ্রেড-৯ এ ৪৫ হাজার ১০০ থেকে ১ লাখ ৮ হাজার ৮০০ টাকা।

মধ্যম পর্যায়ের গ্রেডগুলোর মধ্যে গ্রেড-১০ এ ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা, গ্রেড-১১ এ ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা এবং গ্রেড-১২ এ ২৪ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৭০০ টাকা পর্যন্ত বেতন হতে পারে।

নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্যও বেতন বাড়ানোর প্রস্তাব রয়েছে। গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ পর্যন্ত সম্ভাব্য বেতন ২০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫৮ হাজার টাকা পর্যন্ত হতে পারে বলে আলোচনা চলছে।

তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি এখনো চূড়ান্ত কোনো বেতন কাঠামো নয়। সরকারি গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশের পরই নবম জাতীয় পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নতুন পে স্কেল বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছে এটি স্বস্তির খবর হিসেবেই দেখা হচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান, ফাইনালের সমীকরণ কী

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান, ফাইনালের সমীকরণ কী

নিজস্ব প্রতিবেদক: চলমান আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত ...

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

নিজস্ব প্রতিবেদক: আয়ারল্যান্ডকে দ্বিতীয় ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম মন্তেরে, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম মন্তেরে, জানুন ফলাফল

ক্রীড়া ডেস্ক: লিগস কাপের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে ইন্টার মায়ামিকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে ...

ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!

ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!

ক্রীড়া ডেস্ক: ফুটবলপাড়ায় দলবদলের বাজারে নতুন চমক সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। ...