| ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

বাজেটের আগেই নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৩ ১৩:৩১:১৭
বাজেটের আগেই নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক: নতুন পে-স্কেল বাস্তবায়নে দীর্ঘসূত্রতা এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও হতাশা বাড়ছে বলে দাবি করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।

সংগঠনটি আসন্ন জাতীয় বাজেটের আগেই ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’-এর চূড়ান্ত সুপারিশ দ্রুত প্রকাশের আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার (১২ মে) সংগঠনটির আহ্বায়ক আব্দুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত এক আবেদনে এই দাবি জানানো হয়।

আবেদনে উল্লেখ করা হয়, ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল ঘোষণার পর দীর্ঘ সময় পার হলেও নবম পে-স্কেল এখনো বাস্তবায়িত হয়নি। এ সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য, বাসাভাড়া, বিদ্যুৎ বিল ও চিকিৎসা ব্যয় কয়েকগুণ বেড়ে গেছে।

ফলে বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা চরম আর্থিক চাপের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করা হয়।

সংগঠনটির নেতাদের মতে, অনেক কর্মচারী এখন বাধ্য হয়ে ব্যাংক ঋণ ও প্রভিডেন্ট ফান্ডের ওপর নির্ভর করছেন। অন্যদিকে পে-স্কেল নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা চললেও সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট সিদ্ধান্ত না আসায় উদ্বেগ আরও বেড়েছে।

তাদের অভিযোগ, ২০১৫ সালের পে-স্কেলে মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের যে প্রতিশ্রুতি ছিল, বাস্তবে তার প্রতিফলন হয়নি।

পরিস্থিতি স্বাভাবিক করতে এবং আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করতে সচিব পর্যায়ের বেতন কমিটির চূড়ান্ত প্রতিবেদন বাজেট অধিবেশন শুরুর আগেই প্রকাশের দাবি জানিয়েছে সংগঠনটি।

তারা মনে করেন, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সরকারি কর্মচারীরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও বর্তমান বেতন কাঠামো জীবনযাত্রার ব্যয়ের তুলনায় অনেক কম।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের মাটিতে ভারত সিরিজ নিয়ে ফের অনিশ্চয়তা

বাংলাদেশের মাটিতে ভারত সিরিজ নিয়ে ফের অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন সিরিজ নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

নিজস্ব প্রতিবেদক: আয়ারল্যান্ডকে দ্বিতীয় ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম মন্তেরে, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম মন্তেরে, জানুন ফলাফল

ক্রীড়া ডেস্ক: লিগস কাপের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে ইন্টার মায়ামিকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে ...

ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!

ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!

ক্রীড়া ডেস্ক: ফুটবলপাড়ায় দলবদলের বাজারে নতুন চমক সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। ...