| ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১১ ০৮:২১:৪১
ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল

নিজস্ব প্রতিবেদক: প্রতিবেশী দেশ মিয়ানমারে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার কম্পন বাংলাদেশেও অনুভূত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় গভীর রাতে হঠাৎ কেঁপে ওঠে ভবন ও ঘরবাড়ি। এতে অনেক মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র জানিয়েছে, রোববার (১০ মে) দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে ৫.০ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। প্রাথমিক তথ্যে এর অবস্থান নির্ধারণ করা হয়েছে ২০.৪৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৩.৯৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিয়ানমারের সিদোকতাইয়া এলাকার প্রায় ১১ কিলোমিটার দূরে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে গভীর রাতে আকস্মিক এই কম্পনে অনেকে ঘর থেকে বেরিয়ে আসেন।

এর আগে শনিবার (৯ মে) বিকেলেও বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। যদিও সেটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি, তবুও সাময়িক আতঙ্ক তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্যে ওই ভূমিকম্পের মাত্রা নিয়ে কিছুটা পার্থক্য দেখা গেছে। ভারতের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র এর মাত্রা ৪.৫ বলে উল্লেখ করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এর মাত্রা ছিল ৪.৪।

ইউরোপ-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, শনিবারের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের আসামের বিলাসিপাড়া এলাকায়। ভূমিকম্পটির গভীরতা কম থাকায় সীমান্তবর্তী অঞ্চলে কম্পন বেশি অনুভূত হয়।

লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে কয়েক সেকেন্ড স্থায়ী মৃদু থেকে মাঝারি ধরনের ঝাঁকুনির খবর পাওয়া গেছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...