| ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

আজকের সোনার বাজারদর: ১৪ এপ্রিল ২০২৬

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ১৪ ০৯:২৮:৪৫
আজকের সোনার বাজারদর: ১৪ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার মেঘ জমেছে। এই অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। ডলারের শক্তিশালী অবস্থান এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার আবেদন কিছুটা কমেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

বিশ্ববাজারের হালচাল:

রয়টার্সের তথ্যমতে, সোমবার (১৩ এপ্রিল) সকালে বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ০.৬ শতাংশ কমে ৪ হাজার ৭১৮.৯৮ ডলারে নেমেছে, যা গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। পাশাপাশি মার্কিন গোল্ড ফিউচারস বা চুক্তিকালীন দামও ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৪২ ডলারে।

কেন এই দরপতন?

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানান, যুদ্ধবিরতির সম্ভাবনা ভেস্তে যাওয়ায় তেলের বাজার চড়া হচ্ছে। তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গেলে মূল্যস্ফীতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়িয়ে দিতে পারে—এমন পূর্বাভাসের কারণেই বিনিয়োগকারীরা সোনা ছেড়ে ডলারের দিকে ঝুঁকছেন। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সোনার দাম ইতিমধ্যে ১১ শতাংশের বেশি কমেছে।

অন্যান্য ধাতুর বাজার:

সোনার পাশাপাশি কমেছে রূপা ও প্লাটিনামের দামও। রূপার দাম ২.২ শতাংশ কমে আউন্সপ্রতি ৭৪.২৩ ডলার এবং প্লাটিনামের দর ০.৫ শতাংশ কমে ২ হাজার ৩৪.৯৫ ডলারে দাঁড়িয়েছে। তবে এর বিপরীতে প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দেশের বাজারের সর্বশেষ পরিস্থিতি:

আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্থানীয় বাজারেও সোনার দাম কমিয়ে নির্ধারণ করেছে। বর্তমানে দেশের বাজারে সোনার নতুন দরগুলো হলো:

* ২২ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

* ২১ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা।

* ১৮ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা।

* সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৩-৩ গোলে ড্র আর্জেন্টিনা-ডেনমার্ক, গ্রুপে দ্বিতীয় আলবিসেলেস্তেরা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে ডেনমার্কের সঙ্গে ...

বার্সেলোনা বনাম সাবাহ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ; Live দেখুন এখানে

বার্সেলোনা বনাম সাবাহ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ; Live দেখুন এখানে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে আজ বুধবার (২৫ নভেম্বর) মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। প্রতিপক্ষ ...