| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেল চালকদের জন্য সুখবর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ১২ ১৪:৫৭:০৫
মোটরসাইকেল চালকদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং গ্রাহকদের ভোগান্তি কমাতে রাজধানীতে ডিজিটাল ব্যবস্থা ‘ফুয়েল পাস’ অ্যাপের ব্যবহার আরও জোরদার করা হয়েছে। আজ রবিবার (১২ এপ্রিল) থেকে ঢাকার নির্বাচিত ৭টি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য কিউআর কোডভিত্তিক এই অ্যাপের মাধ্যমে তেল নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এই উদ্যোগের লক্ষ্য হলো জ্বালানি বিতরণ প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও স্বচ্ছ করা। শুরুতে দুটি পাম্পে পরীক্ষামূলকভাবে এটি চালু হলেও গতকাল আরও পাঁচটি স্টেশন যুক্ত হওয়ায় বর্তমানে মোট সাতটি স্টেশনে এই ডিজিটাল সুবিধা মিলছে।

যেসব পাম্পে মিলবে এই সেবা:

বর্তমানে রাজধানীর নিচের ৭টি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকরা ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে পেট্রল ও অকটেন সংগ্রহ করতে পারবেন:

১. ট্রাস্ট ফিলিং স্টেশন (তেজগাঁও)

২. সোনার বাংলা ফিলিং স্টেশন (আসাদগেট)

৩. তালুকদার ফিলিং স্টেশন (আসাদগেট)

৪. গুলশান সার্ভিস স্টেশন (মহাখালী)

৫. মেঘনা মডেল পাম্প (শাহবাগ)

৬. নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার (নিকুঞ্জ)

৭. খালেক সার্ভিস স্টেশন (কল্যাণপুর)

কেন এই ডিজিটাল উদ্যোগ?

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি এবং কৃত্রিম সংকট মোকাবিলা করতেই এই ব্যবস্থা। অনেক সময় একই ব্যক্তি বারবার লাইনে দাঁড়িয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করেন, যা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই অ্যাপটি সরাসরি বিআরটিএ-এর কেন্দ্রীয় ডেটাবেজের সঙ্গে যুক্ত থাকবে। ফলে তেলের অপচয় ও অনিয়ম কমবে এবং কেন্দ্রীয় ড্যাশবোর্ডের মাধ্যমে সারা দেশে জ্বালানি সরবরাহের অবস্থা তাৎক্ষণিক পর্যবেক্ষণ করা যাবে।

স্মার্টফোন না থাকলে যা করবেন:

যাদের স্মার্টফোন নেই, তারা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে কিউআর কোডটি ডাউনলোড ও প্রিন্ট করে নিতে পারবেন। পাম্পে দায়িত্বরত কর্মীরা সেই কোড স্ক্যান করে গ্রাহকের পূর্বনির্ধারিত বরাদ্দ অনুযায়ী তেল সরবরাহ করবেন।

নিবন্ধন প্রক্রিয়া:

এই সুবিধা পেতে গ্রাহককে গুগল প্লে-স্টোর থেকে ‘ফুয়েল পাস’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। নিবন্ধনের জন্য যা যা প্রয়োজন:

* মোবাইল নম্বর যাচাইকরণ।

* জাতীয় পরিচয়পত্র (NID) ও পাসপোর্ট সাইজের ছবি।

* গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ও স্মার্ট কার্ড (ব্লুবুক)।

* ড্রাইভিং লাইসেন্স।

সরকার জানিয়েছে, পর্যায়ক্রমে এই ডিজিটাল ব্যবস্থা সারা দেশের সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...