| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

যে ১৩ দেশের ভিসা সহজে পাবে বাংলাদেশের নাগরিক

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ০৮ ১৪:৩৫:৩৬
যে ১৩ দেশের ভিসা সহজে পাবে বাংলাদেশের নাগরিক

নিজস্ব প্রতিবেদক: ভিসা, কাজের পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা প্রত্যাশীদের জন্য একটি জরুরি যৌথ নির্দেশনা জারি করেছে ১৩টি দেশ। বুধবার (৮ এপ্রিল) ঢাকাস্থ জার্মান দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে এই দাপ্তরিক নির্দেশনাটি প্রকাশ করা হয়। উন্নত দেশগুলোতে গমনেচ্ছু আবেদনকারীদের প্রতারণা থেকে রক্ষা করতে এবং স্বচ্ছতা নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

যৌথ বিবৃতিতে অংশগ্রহণকারী ১৩টি দেশ হলো: অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।

নির্দেশনায় বলা হয়েছে, ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই সংশ্লিষ্ট দেশের নির্ধারিত সরকারি আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আবেদনকারীদের বিশেষভাবে সতর্ক করে বলা হয়েছে যে, কোনো অবস্থাতেই জাল কাগজপত্র ব্যবহার করা যাবে না। এছাড়া অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া কিংবা অননুমোদিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, কোনো দেশের দূতাবাস বা মিশন বিশেষ কোনো এজেন্টের সঙ্গে সম্পৃক্ত নয়। অনেক সময় মধ্যস্থতাকারীরা বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া বা ভিসা প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের দাবি করে থাকে; এমন ভিত্তিহীন দাবিতে বিশ্বাস না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ধরনের অনিয়মে জড়ালে ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, বড় ধরনের আর্থিক ক্ষতি, এমনকি সীমান্তে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা বা গুরুতর আইনি জটিলতা তৈরি হতে পারে।

আবেদনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা সব সময় সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট বা যাচাইকৃত চ্যানেলের মাধ্যমে তথ্য সংগ্রহ ও আবেদন সম্পন্ন করেন। এতে করে একটি নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য ভিসা প্রক্রিয়া নিশ্চিত করা সম্ভব হবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...