| ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

সিমরিন লুবাবার বাগদান: কে এই হাফেজ মাহমুদ বিন মুনির

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ০২ ১৪:৫৭:৩৪
সিমরিন লুবাবার বাগদান: কে এই হাফেজ মাহমুদ বিন মুনির

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় শিশুশিল্পী ও মডেল সিমরিন লুবাবার বাগদান নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতুহল ও আলোচনা চলছে। সম্প্রতি নিজের ফেসবুক পেজে জীবনসঙ্গীর সঙ্গে একটি অস্পষ্ট ছবি শেয়ার করার পর থেকেই এই গুঞ্জনের সূত্রপাত হয়। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেছে লুবাবার হবু বরের পরিচয়।

লুবাবার জীবনসঙ্গী মাহমুদ বিন মুনির একজন প্রবাসী আলেম ও ব্যবসায়ী। তিনি নিজেই গণমাধ্যমকে বাগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। মাহমুদ জানান, দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি পারিবারিক ব্যবসার প্রয়োজনে কুয়েতে অবস্থান করছেন। কুয়েত ও সৌদি আরবে তাদের সুগন্ধির (আতর) ব্যবসা রয়েছে।

ব্যক্তিগত জীবনে মাহমুদ বিন মুনির একজন হাফেজ। তিনি ঢাকা ও নরসিংদীর বিভিন্ন মাদরাসায় পড়াশোনা করার পর কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন। ২০২১ সাল থেকে তিনি প্রবাসে স্থায়ীভাবে বসবাস করছেন। লুবাবার সঙ্গে তার পরিচয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানাবেন বলে আশ্বস্ত করেছেন তিনি। একইসঙ্গে সরকারি আইন অনুযায়ী নির্ধারিত সময়েই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানান মাহমুদ।

প্রয়াত গুণী অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা ছোটবেলা থেকেই শোবিজে পরিচিত মুখ। তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করেই বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন তিনি। লুবাবার মা জানিয়েছিলেন, লুবাবা এখন ধর্মীয় অনুশাসন মেনে জীবন পরিচালনা করতে চান এবং সেই লক্ষ্যেই মিডিয়া থেকে দূরত্ব বজায় রাখছেন। বর্তমানে পর্দার আড়ালে থেকে নিজের নতুন জীবন গড়ার প্রস্তুতি নিচ্ছেন এই আলোচিত প্রতিভা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ২৩ বছর আগে যে মাঠে অস্ট্রেলিয়ার ...

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

নিজস্ব প্রতিবেদক: আয়ারল্যান্ডকে দ্বিতীয় ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে দুর্দান্ত জয় পেয়েছে ন্যাশভিল। ইন্টার মায়ামিকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে ...

মেসির অবসরের ইঙ্গিত, বিশ্বকাপের পর বড় প্রশ্ন

মেসির অবসরের ইঙ্গিত, বিশ্বকাপের পর বড় প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার নিয়ে নতুন করে অনিশ্চয়তার ...