| ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

দেশের বাজারে আজ এক ভরি স্বর্ণের দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মার্চ ২৯ ১৯:৩১:২২
দেশের বাজারে আজ এক ভরি স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দামে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) একদিনের ব্যবধানে দুই দফা দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর আজ রোববার (২৯ মার্চ) থেকে নতুন উচ্চমূল্যে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু।

শনিবার (২৮ মার্চ) বিকেলে বাজুসের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার বিকেল ৪টা থেকেই নতুন এই কার্যকর করা হয়েছে।

সোনার বর্তমান বাজার দর একনজরে:

বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার নতুন দাম হলো:

২২ ক্যারেট: ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

২১ ক্যারেট: ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।

১৮ ক্যারেট: ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা।

সনাতন পদ্ধতি: ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা।

উল্লেখ্য, গতকাল শনিবার সকালেও একবার সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা নির্ধারণ করা হলেও মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে বিকেলে তা আরও ৪ হাজার ৪৩৩ টাকা বৃদ্ধি পায়।

সমন্বয়ের পরিসংখ্যান:

বাজুসের তথ্যমতে, ২০২৬ সালের এই পর্যন্ত মোট ৪৯ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৮ বার দাম বেড়েছে এবং ২১ বার কমেছে। অন্যদিকে, গত বছর অর্থাৎ ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বারই ছিল বৃদ্ধির খবর।

রুপার বাজার স্থিতিশীল:

সোনার দামে বারবার পরিবর্তন আসলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি রুপার দাম অপরিবর্তিত রয়েছে:২২ ক্যারেট: ৫ হাজার ৩৬৫ টাকা।

২১ ক্যারেট: ৫ হাজার ১৩২ টাকা।

১৮ ক্যারেট: ৪ হাজার ৪৩২ টাকা।

সনাতন পদ্ধতি: ৩ হাজার ৩২৪ টাকা।

চলতি বছর এ পর্যন্ত রুপার দাম ২৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৬ বার বেড়েছে এবং ১৩ বার কমেছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

চলতি বাংলাদেশ–পাকিস্তান ম্যাচ; সরাসরি দেখুন এখানে

চলতি বাংলাদেশ–পাকিস্তান ম্যাচ; সরাসরি দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: জমে উঠেছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার গুরুত্বপূর্ণ লড়াই। বর্তমানে মাঠে গড়াচ্ছে দুই দলের ...

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অবস্থানের পরিবর্তন না হলেও ...

ফুটবল

মোবাইলে ফ্রি যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

মোবাইলে ফ্রি যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এবার নিয়মরক্ষার ...

রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ নিশ্চিত, খেলা কবে-কখন

রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ নিশ্চিত, খেলা কবে-কখন

খেলাধুলা ডেস্ক: অবশেষে নিশ্চিত হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ। টুর্নামেন্টে প্রথমবার ...