| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সারা দেশে টানা ৩ দিন ঝড়-বৃষ্টির আভাস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মার্চ ২৯ ১৫:২৫:৫৬
সারা দেশে টানা ৩ দিন ঝড়-বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ সারা দেশে টানা তিন দিন ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির এই প্রবণতার মাঝেই দেশের কোথাও কোথাও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (২৯ মার্চ) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। লঘুচাপের প্রাভাব এবং বায়ুমণ্ডলের পরিবর্তনের কারণে দেশের বিভিন্ন বিভাগে এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

আগামী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাস:

২৪ ঘণ্টার পূর্বাভাস (২৯ মার্চ):

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবারের পূর্বাভাস (৩০ মার্চ):

ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবারের পূর্বাভাস (৩১ মার্চ):

সারা দেশের আটটি বিভাগেই অস্থায়ীভাবে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃষ্টি কমবে কবে

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার (১ এপ্রিল) থেকে বৃষ্টির প্রবণতা ও বিস্তৃতি কমতে শুরু করবে। এদিন রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে, তবে দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বৃহস্পতিবারও (২ এপ্রিল) সিলেটসহ দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে।

ঝড় ও বজ্রবৃষ্টির সময় সাধারণ মানুষকে খোলা আকাশের নিচে না থাকার এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...