দেশের সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা
আগামীকাল থেকে সব কোচিং সেন্টার বন্ধ: শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে জনভোগান্তি নিরসন এবং আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে দেশের সব ধরণের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (৮ মার্চ) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
নির্দেশনায় যা বলা হয়েছে
মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনা অনুযায়ী, সোমবার (৯ মার্চ) থেকে শুরু করে সরকার ঘোষিত পবিত্র ঈদুল ফিতরের পুরো ছুটিকালীন সময় পর্যন্ত বাংলা ও ইংরেজি মাধ্যমসহ সব ধরণের কোচিং সেন্টারের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। মূলত যানজট নিরসন এবং রমজানের পবিত্রতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইংলিশ মিডিয়াম স্কুলের ক্ষেত্রে নিয়ম
কোচিং সেন্টারের পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর শ্রেণি কার্যক্রমও আগামীকাল থেকে ঈদের ছুটি পর্যন্ত বন্ধ থাকবে। তবে বিদেশি কারিকুলামে পরিচালিত স্কুলগুলোর ক্ষেত্রে একটি বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এসব স্কুলে যদি আগে থেকে কোনো আবশ্যিক পরীক্ষা নির্ধারিত থাকে, তবে তা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হতে পারবে।
সিদ্ধান্তের প্রেক্ষাপট
সম্প্রতি শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ব পরিস্থিতি এবং রমজান মাসে রাজধানীসহ বিভিন্ন শহরের ট্রাফিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই নির্দেশনার অনুলিপি সব শিক্ষা বোর্ড চেয়ারম্যান, জেলা প্রশাসক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল
- একটু পর শুরু, বাংলাদেশ বনাম সিরিয়া অনূর্ধ্ব-২০: লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে
- বিকেল ৫টায় সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ, লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের তারিখ
- আজকের স্বর্ণের বাজারদর: ৩ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- বিকালে সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ, সরাসরি যেভাবে দেখবেন
- পে স্কেল চালু হলেই বাতিল হবে ‘বিশেষ সুবিধা’
- আজকের সকল দেশের টাকার রেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬
- রোববার নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- পে-স্কেলের অর্থ জোগাড়ে সরকারের ৫ পরিকল্পনা
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটে কত
- সারা দেশে বৃষ্টির আভাস, থাকতে পারে আরও কত দিন
- সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়
