সাতক্ষীরা এখন এ গ্রেডের জেলা: আসছে ৩টি নতুন থানা
নিজস্ব প্রতিবেদক: পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য (সুন্দরবন), পর্যটন শিল্পের বিকাশ এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে সাতক্ষীরা জেলাকে বি থেকে এ ক্যাটাগরিতে উন্নীত করেছে সরকার। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়।
এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদে অনুষ্ঠিত নিকার-এর প্রথম সভা। সভায় সাতক্ষীরার মানোন্নয়ন ছাড়াও দেশের প্রশাসনিক কাঠামোতে বেশ কিছু বড় ধরনের পরিবর্তন ও নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
৩টি নতুন থানা ও ১টি থানা বিভাজন
জননিরাপত্তা নিশ্চিত করতে ও প্রশাসনিক কাজে গতি আনতে দেশে নতুন তিনটি থানা স্থাপনের সিদ্ধান্ত হয়েছে:
১. পূর্বাচল উত্তর: গাজীপুর জেলায়।
২. পূর্বাচল দক্ষিণ: নারায়ণগঞ্জ জেলায়।
৩. মাতারবাড়ী: কক্সবাজার জেলায়।
এ ছাড়া নরসিংদী জেলার রায়পুরা থানাকে ভেঙে আরও একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে।
মন্ত্রণালয় ও বিভাগের পুনর্গঠন
প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে:
১. স্বাস্থ্য মন্ত্রণালয় একত্রীকরণ: স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিদ্যমান দুটি বিভাগ—স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগকে পুনরায় একত্র করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নামে পুনর্গঠন করা হয়েছে।
২. নাম পরিবর্তন: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়-এর নাম পরিবর্তন করে এখন থেকে নারী ও শিশু মন্ত্রণালয় করা হয়েছে (তবে এর ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে)।
৩. অর্থ মন্ত্রণালয়ে নতুন বিভাগ: রাজস্ব ব্যবস্থাপনায় গতি আনতে অর্থ মন্ত্রণালয়ের অধীনে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি পৃথক প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে।
পাশাপাশি সভায় ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানার নামের ইংরেজি বানান সংশোধনের প্রস্তাব গ্রহণ করা হয়েছে। সভায় উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং সরকারের ঊর্ধ্বতন সচিবরা উপস্থিত ছিলেন।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- একটু পর শুরু, বাংলাদেশ বনাম সিরিয়া অনূর্ধ্ব-২০: লাইভ দেখুন এখানে
- আজকের স্বর্ণের বাজারদর: ২ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন
- মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর
- ৩৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে
- ফিফা আসিয়ান কাপ ২০২৬: গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ কবে কখন
- যে কোনো সময় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ
- আগামীকাল সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ; লাইভ যেভাবে দেখবেন
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- ১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমল, নতুন দাম কত
- এসএসসি ২০২৭: টেস্ট পরীক্ষা ও ফরম পূরণের তারিখ ঘোষণা
- নতুন পে-স্কেলে পেনশনারদের কতটা সুবিধা বাড়বে
- একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু!
- এমপিও শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন দেওয়ার ঘোষণা
