| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সরকারি চাকুরের জন্য সুখবর: দুই দফায় ৬ দিনের টানা ছুটি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জানুয়ারি ১৬ ১৮:১৫:৫৬
সরকারি চাকুরের জন্য সুখবর: দুই দফায় ৬ দিনের টানা ছুটি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুখবর নিয়ে আসছে। মাসের প্রথম ১৫ দিনের মধ্যেই দুই দফায় টানা তিন দিন করে মোট ৬ দিন ছুটির সুযোগ তৈরি হয়েছে। ক্যালেন্ডারের হিসাব ও সম্ভাব্য ধর্মীয় উৎসব অনুযায়ী এই ছুটির হিসাব মিলেছে।

প্রথম দফার ছুটি (শবে বরাত কেন্দ্রিক):

সম্ভাব্য হিসাব অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র শবে বরাত পালিত হওয়ার কথা। চাঁদ দেখা সাপেক্ষে ঐ দিন শবে বরাত হলে পরদিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এর সঙ্গে যুক্ত হবে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার (৬ ও ৭ ফেব্রুয়ারি)। ফলে মাসের শুরুতেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা তিন দিনের অবকাশ পাবেন।

দ্বিতীয় দফার ছুটি (নির্বাচন কেন্দ্রিক):

প্রথম ছুটির রেশ কাটতে না কাটতেই পরের সপ্তাহে আসছে দ্বিতীয় দফার দীর্ঘ ছুটি। আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকায়, এর পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে আবারও টানা তিন দিনের ছুটি নিশ্চিত হবে।

সব মিলিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধেই দুই দফায় তিন দিন করে মোট ৬ দিনের এই ছুটি সরকারি কর্মচারীদের কর্মব্যস্ত জীবনে বড় ধরনের স্বস্তি ও আনন্দের বার্তা নিয়ে এসেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...