এককভাবে যত আসনে নির্বাচনের ঘোষণা দিলো ইসলামী আন্দোলন
জামায়াতের জোট ছেড়ে একক নির্বাচনের ঘোষণা চরমোনাই পীরের; লড়বে ২৬৮ আসনে
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল জোটগতভাবে নয়, বরং এককভাবে লড়াই করবে।
২৬৮ আসনে ‘হাতপাখা’র প্রার্থী:
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ৩০০ আসনের মধ্যে ২৬৮টি আসনে এককভাবে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর আগে জামায়াত নেতৃত্বাধীন জোট সমঝোতার জন্য ৫০টি আসন খালি রাখলেও চরমোনাই পীর মুফতি রেজাউল করিমের নেতৃত্বাধীন এই দলটি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে নিজস্ব প্রতীকে লড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
নির্বাচনী প্রেক্ষাপট:
আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমানে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাছাই শেষে আপিল নিষ্পত্তির কাজ চলছে। আগামী ২০ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কথা রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের ঠিক আগমুহূর্তে জোট থেকে ইসলামী আন্দোলনের এই প্রস্থান জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের জন্য একটি বড় ধাক্কা। এখন ২৬৮ আসনে ‘হাতপাখা’ প্রতীক নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন চরমোনাই পীরের অনুসারীরা।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের দাম, ২৭ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট, তিন মাসের বকেয়া সমন্বয় কীভাবে?
- নবম পে স্কেলের গেজেট প্রকাশে চূড়ান্ত প্রস্তুতি
- আজ ২১ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম কত
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য কী?
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর
- আজকের সকল দেশের টাকার রেট: ২৭ আগস্ট ২০২৬
- আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?
- দেশজুড়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সুখবর, কমছে লোডশেডিং
- আজকের স্বর্ণের বাজারদর: ২৮ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মন্ত্রিসভায় উঠছে পে-স্কেলের প্রস্তাব
- বৃষ্টির দাপট বাড়ছে, ১০ দিনের নতুন বার্তা
- এ বছর সরকারি ছুটি বাকি ৫ দিন, মিলবে টানা ছুটির দুই সুযোগ
- বছরের বাকি সময়ে চাকরিজীবীরা আর কত দিন ছুটি পাবেন
