| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

৪৪ জেলায় শৈত্যপ্রবাহ: ৪ ডিগ্রিতে নামতে পারে দেশের তাপমাত্রা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জানুয়ারি ০৭ ১৭:৩৬:৩৬
৪৪ জেলায় শৈত্যপ্রবাহ: ৪ ডিগ্রিতে নামতে পারে দেশের তাপমাত্রা

শৈত্যপ্রবাহের তীব্রতা আরও বাড়ার শঙ্কা: রেকর্ড শীত পড়তে পারে শনি ও রোববার

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ৪৪টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। আবহাওয়া বিশ্লেষকরা জানিয়েছেন, আগামী কয়েক দিনে এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। বিশেষ করে আগামী শনিবার (১০ জানুয়ারি) ও রোববার (১১ জানুয়ারি) সারা দেশে তীব্র শৈত্যপ্রবাহ এবং এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ এই সতর্কবার্তা দিয়েছেন।

শনি ও রোববার থাকবে তীব্র শীত

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই শীতের প্রকোপ বাড়তে শুরু করবে। তবে শনি ও রোববার দেশের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে সারা দেশ, যার ফলে দিনের বেলাতেও হাড়কাঁপানো শীত অনুভূত হবে।

আজকের তাপমাত্রা পরিস্থিতি

বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে ৭ ডিগ্রি, যশোরে ৭ দশমিক ৪ ডিগ্রি এবং পঞ্চগড়ে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজধানীতেও শীতের দাপট বেড়েছে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।

৫ বিভাগে শৈত্যপ্রবাহের দাপট

গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, দেশের ৮টি বিভাগের মধ্যে ৫টির ওপর দিয়েই বর্তমানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সকালে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের অনেক জেলায় তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রিতে নেমে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তীব্র শীত ও কুয়াশার কারণে সাধারণ জনজীবন এবং যানচলাচল ব্যাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...