| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ২৪ ২১:৫৭:৪৩
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন

প্রাথমিকে নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি: এক দিনেই সব ধাপের পরীক্ষা, নতুন নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা নিয়ে বড় পরিবর্তন এনেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগে দুই ধাপে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্তে পার্বত্য তিন জেলা বাদে দেশের বাকি ৬১ জেলায় একই দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (২৪ ডিসেম্বর) অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর শামসুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে।

নতুন সময়সূচী অনুযায়ী, আগামী ২ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টানা ৯০ মিনিট এই নিয়োগ পরীক্ষা চলবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে; এর পর কাউকে আর ভেতরে ঢুকতে দেওয়া হবে না।

প্রবেশপত্র সংগ্রহ ও নিয়মাবলী

আগামী ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে রঙিন প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য রঙিন প্রবেশপত্র এবং মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে রাখা বাধ্যতামূলক।

পরীক্ষায় কঠোর নিষেধাজ্ঞা

স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি বা যেকোনো ধরণের ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। কোনো পরীক্ষার্থীর কাছে এমন সরঞ্জাম পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কার ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিয়োগের ক্ষেত্রে কোনো ধরণের আর্থিক লেনদেন বা প্রতারক চক্রের হাত থেকে সাবধান থাকতে প্রার্থীদের বিশেষভাবে সতর্ক করেছে অধিদপ্তর।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: জাপানের নিশিনে অবস্থিত কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...