| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ২৪ ২০:৪৯:৫৯
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার সুষ্ঠু আয়োজনে বিশেষ নির্দেশনা জারি করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা বোর্ড। বুধবার (২৪ ডিসেম্বর) পৃথক দুই বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এই নির্দেশ প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২ জানুয়ারি তিন পার্বত্য জেলা বাদে দেশের বাকি ৬১ জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার দিন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অন্য কোনো অভ্যন্তরীণ পরীক্ষা বা নিয়োগ পরীক্ষা রাখা যাবে না।

মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, নিয়োগ পরীক্ষার পরিবেশ নির্বিঘ্ন রাখতে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সচিবদের এ বিষয়ে অনুলিপি প্রদান করা হয়েছে। সরকারি সিদ্ধান্তের আলোকে এই দিনে সব ধরণের একাডেমিক বা নিয়োগ সংক্রান্ত কার্যক্রম স্থগিত রাখার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...