| ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

পে-স্কেল: আসছে ২৬ ডিসেম্বর নতুন ঘোষণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ২১ ১০:২৩:৩৩
পে-স্কেল: আসছে ২৬ ডিসেম্বর নতুন ঘোষণা

পে-স্কেল ঘোষণা: নতুন কর্মসূচি স্থগিত, ৩১ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানানো এবং দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনকারীরা। আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) পরবর্তী নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আন্দোলনের নতুন রূপরেখা ঘোষণার কথা থাকলেও তা পরিবর্তন করে মরহুম ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় ঐক্য পরিষদের নেতারা তাদের সাত দফা দাবি পুনরায় তুলে ধরে বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের সুপারিশসহ গেজেট প্রকাশ করতে হবে। তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ১ জানুয়ারির মধ্যে পে-স্কেল বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি না হলে রাজপথে কঠোর কর্মসূচি পালন করা হবে।

শহীদ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতারা বলেন, তিনি আজীবন বৈষম্যের বিরুদ্ধে লড়েছেন। তার আদর্শকে ধারণ করেই সরকারি কর্মচারীরা কর্মক্ষেত্রে বেতন ও সুযোগ-সুবিধার বৈষম্য দূর করার আন্দোলন চালিয়ে যাবেন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী। এতে সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেলিম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...