নবম পে-স্কেল ঘোষণা: ৩১ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের দাবি
নিজস্ব প্রতিবেদক: নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীরা তাদের পূর্বঘোষিত নতুন কর্মসূচি স্থগিত করেছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির প্রয়াণে শোক প্রকাশ এবং দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগামী ২৬ ডিসেম্বর শুক্রবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা।
শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
মূলত এই সংবাদ সম্মেলন থেকে আন্দোলনের নতুন রূপরেখা ঘোষণা করার কথা ছিল। তবে শোকাতুর পরিস্থিতির কারণে কর্মসূচি পরিবর্তন করে মরহুম ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের নেতারা তাদের সাত দফা দাবি পুনরায় তুলে ধরে সরকারকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন। তারা জানান, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের সুপারিশসহ গেজেট প্রকাশ করতে হবে। নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ১ জানুয়ারির মধ্যে যদি সরকারের পক্ষ থেকে পে-স্কেল বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখা যায়, তবে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
শহীদ ওসমান হাদির স্মরণে বক্তারা বলেন, তিনি জীবনভর সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার আদর্শকে ধারণ করেই সরকারি কর্মচারীরা তাদের কর্মক্ষেত্রে বিরাজমান বেতন বৈষম্য দূর করার লড়াই চালিয়ে যাবেন।
সংগঠনের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের কেন্দ্রীয় ও শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- সিগারেটের দাম বাড়ল
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
- পে স্কেলে যেসব ভাতা বাড়ছে, কার্যকর ২০২৮ সালে
- ৫ বিভাগে ভারী বৃষ্টি, ২৫ জেলায় তাপপ্রবাহ
