| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ছেঁড়া-ফাটা ও নষ্ট নোট নিয়ে নতুন নিয়ম: জানাল বাংলাদেশ ব্যাংক

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ১৮ ২০:৫৮:১৩
ছেঁড়া-ফাটা ও নষ্ট নোট নিয়ে নতুন নিয়ম: জানাল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: ছেঁড়া-ফাটা, জীর্ণ কিংবা আংশিক নষ্ট হয়ে যাওয়া নোটের বিনিময় মূল্য ফেরত দেওয়ার বিষয়ে নতুন নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। 'বাংলাদেশ ব্যাংক নোট প্রত্যর্পণ প্রবিধান, ২০২৫' অনুযায়ী, এখন থেকে সাধারণ গ্রাহকরা যেকোনো বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকেই তাদের নষ্ট হয়ে যাওয়া নোটের বিনিময়ে সঠিক মূল্য ফেরত পাবেন। দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এই সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নীতিমালার মূল দিকসমূহ:

ব্যাংক কাউন্টার থেকে সরাসরি বিনিময়:

যদি কোনো নোটের ৯০ শতাংশের বেশি অংশ অক্ষত থাকে এবং নোটটি আসল হিসেবে শনাক্ত করা যায়, তবে গ্রাহক সরাসরি ব্যাংকের কাউন্টার থেকে সমপরিমাণ অর্থ বুঝে নিতে পারবেন। এছাড়া নোটটি যদি দুই খণ্ডে খণ্ডিত হয়, কিন্তু খণ্ড দুটি একই নোটের অংশ বলে নিশ্চিত হওয়া যায়, সেক্ষেত্রেও ব্যাংক সরাসরি বিনিময় মূল্য প্রদান করবে। অল্প মরিচা, রং, তেল বা কালিযুক্ত নোটের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

দাবিযোগ্য নোটের ক্ষেত্রে প্রক্রিয়া:

যেসব নোটের ৯০ শতাংশের কম অংশ বিদ্যমান অথবা নোটটি যদি দুইয়ের অধিক খণ্ডে খণ্ডিত হয়, তবে সেগুলোকে 'দাবিযোগ্য নোট' হিসেবে গণ্য করা হবে। এই ধরনের নোটের বিনিময় মূল্য ব্যাংক শাখা সরাসরি দিতে পারবে না। গ্রাহকের কাছ থেকে আবেদনপত্রসহ নোটটি গ্রহণ করে ব্যাংক তা বাংলাদেশ ব্যাংকে পাঠাবে। বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন পাওয়ার পর (সাধারণত ৮ সপ্তাহের মধ্যে) ব্যাংক গ্রাহককে ওই নোটের মূল্য পরিশোধ করবে। তবে এক্ষেত্রে ডাক বা ক্যুরিয়ার মাশুল গ্রাহককে বহন করতে হবে।

আগুনে পোড়া নোটের নিয়ম:

আগুনে পোড়া বা ঝলসে যাওয়া নোটের বিনিময় মূল্য কোনো বাণিজ্যিক ব্যাংক শাখা থেকে সরাসরি পাওয়া যাবে না। এক্ষেত্রে গ্রাহককে সরাসরি বাংলাদেশ ব্যাংকের নিকটস্থ অফিসের হেল্প ডেস্ক বা দাবি শাখায় যোগাযোগ করতে হবে এবং নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে।

ব্যাংকগুলোর জন্য বিশেষ নির্দেশনা:

জনসাধারণের সুবিধার্থে প্রতিটি ব্যাংক শাখায় 'ছেঁড়া-ফাটা ও ময়লা নোট বিনিময় করা হয়' মর্মে দৃশ্যমান স্থানে নোটিশ টাঙাতে হবে। কোনো ব্যাংক শাখা এই সেবা দিতে অস্বীকৃতি জানালে বা অবহেলা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ ব্যাংক।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

১০ জনের দল নিয়েও স্পেনকে রুখে দিল ইংল্যান্ড

১০ জনের দল নিয়েও স্পেনকে রুখে দিল ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বে রোমাঞ্চকর এক লড়াইয়ে শক্তিশালী স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...