নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী না থাকলে বন্ধ হবে শিক্ষকদের বেতন, দেখুন শিক্ষার্থীর তালিকা
নতুন এমপিও নীতিমালা-২০২৫: নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী না থাকলে বন্ধ হবে শিক্ষকদের বেতন-ভাতা
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের জন্য প্রণীত 'জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫' প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। রবিবার (৭ ডিসেম্বর) প্রকাশিত এই নীতিমালায় শিক্ষক-কর্মচারীদের বেতনের সরকারি অংশ (এমপিও) পাওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী থাকা এবং ন্যূনতম পাসের হার বজায় রাখাকে বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন এই নীতিমালার প্রভাবে শিক্ষার্থী সংখ্যা কম থাকা অনেক প্রতিষ্ঠানের এমপিও ঝুঁকিতে পড়তে পারে।
এমপিও পেতে শিক্ষার্থী সংখ্যা বাধ্যতামূলক
নীতিমালায় 'বেতন-ভাতাদির সরকারি অংশ প্রাপ্তির জন্য অবশ্যকীয় শর্তাবলী'-তে বলা হয়েছে, প্রতিষ্ঠানকে অবশ্যই পাবলিক পরীক্ষায় পরিশিষ্ট-'গ' মোতাবেক কাম্য পরীক্ষার্থী থাকতে হবে এবং ন্যূনতম পাসের হার অর্জন করতে হবে।
শিক্ষার্থী সংখ্যার নতুন শর্তাবলী নিম্নরূপ:
| নিম্ন মাধ্যমিক | শহর | ১২০ জন |
| নিম্ন মাধ্যমিক | মফস্বল | ৯০ জন |
| মাধ্যমিক বিদ্যালয় | শহর | ২০০ জন |
| মাধ্যমিক বিদ্যালয় | মফস্বল | ১৫০ জন |
| উচ্চ মাধ্যমিক বিদ্যালয় | শহর | ২৫০-৩৯০ জন |
| উচ্চ মাধ্যমিক বিদ্যালয় | মফস্বল | ১৯০ জন |
একইভাবে উচ্চ মাধ্যমিক কলেজ, স্নাতক (পাস) কলেজ, স্নাতক (সম্মান) কলেজ এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্যও শহর ও কলেজ ভেদে বিভিন্ন বিভাগে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী থাকার কথা বলা হয়েছে।
পদোন্নতি ও উচ্চতর গ্রেডের নিয়ম
শিক্ষক-কর্মচারীদের পদোন্নতি এবং উচ্চতর গ্রেড সংক্রান্ত নিয়মেও পরিবর্তন আনা হয়েছে:
* সিনিয়র শিক্ষক পদোন্নতি: এমপিওভুক্ত সহকারী শিক্ষকরা নিয়োগকালীন কাম্য শিক্ষা যোগ্যতা থাকা সাপেক্ষে ১০ম গ্রেডে সন্তোষজনক ১০ বছর চাকরি পূর্ণ করলে 'সিনিয়র শিক্ষক' হিসেবে পদোন্নতি পাবেন।
* গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান শিক্ষক: সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) উচ্চতর গ্রেডের আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন, তবে তিনি 'সিনিয়র শিক্ষক' হিসেবে পদোন্নতি পাবেন না।
এই নীতিমালা দেশের বেসরকারি শিক্ষাব্যবস্থায় শিক্ষক নিয়োগ, পদোন্নতি এবং প্রতিষ্ঠানের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের সকল দেশের টাকার রেট: ১০ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- আজকের স্বর্ণের বাজারদর: ১০ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা, সাগরে লঘুচাপের আভাস
