| ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

নতুন এমপিও নীতিমালা প্রকাশ, পদ-যোগ্যতায় বড় পরিবর্তন

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ০৭ ২১:৪৯:৪৪
নতুন এমপিও নীতিমালা প্রকাশ, পদ-যোগ্যতায় বড় পরিবর্তন

নতুন এমপিও নীতিমালা প্রকাশ, পদ-যোগ্যতায় বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য প্রণীত ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি হওয়া প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন নীতিমালা কার্যকর করা হয়।

নীতিমালার বড় পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম হলো—উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ের ‘জ্যেষ্ঠ প্রভাষক’ পদ বিলুপ্ত করা। পাশাপাশি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বেশ কয়েকটি পদের নিয়োগ যোগ্যতায় পরিবর্তন আনা হয়েছে।

অধ্যক্ষ পদে নতুন যোগ্যতা

নতুন বিধান অনুযায়ী— – মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দুই বছরের অভিজ্ঞতা সহ মোট ১৩ বছরের শিক্ষকতা অভিজ্ঞতা থাকলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে নিয়োগের সুযোগ থাকবে। – সহকারী প্রধান শিক্ষক হিসেবে ২–৩ বছরের অভিজ্ঞতা ও মোট ১৫ বছরের শিক্ষকতা অভিজ্ঞতা থাকলেও অধ্যক্ষ পদে আবেদন করা যাবে।

বিনা অনুমতিতে অনুপস্থিতির কঠোর বিধান

নীতিমালায় বলা হয়েছে, কোনো শিক্ষক বিনা অনুমতিতে টানা ৬০ দিন বা তার বেশি সময় অনুপস্থিত থাকলে তিনি এমপিওভুক্তির জন্য আর বিবেচিত হবেন না। ৬০ দিন অতিবাহিত হলে সংশ্লিষ্ট পদ শূন্য ঘোষণা করে বিধি অনুযায়ী নতুন নিয়োগ করতে হবে।

কলেজে নতুন শাখা খোলার শর্ত

নতুন জনবল কাঠামোতে কলেজের একাদশ শ্রেণিতে বিভাগ খোলার জন্য শিক্ষার্থীসংখ্যার ন্যূনতম সীমা নির্ধারণ করা হয়েছে—

শহর এলাকায়: – মানবিক বিভাগ: ন্যূনতম ৩৫ শিক্ষার্থী – ব্যবসায় শিক্ষা বিভাগ: ন্যূনতম ৩৫ শিক্ষার্থী – বিজ্ঞান বিভাগ: ন্যূনতম ২৫ শিক্ষার্থী

মফস্বলে: – মানবিক বিভাগ: ন্যূনতম ৩০ শিক্ষার্থী – ব্যবসায় শিক্ষা বিভাগ: ন্যূনতম ৩০ শিক্ষার্থী – বিজ্ঞান বিভাগ: ন্যূনতম ২০ শিক্ষার্থী

নতুন নীতিমালা প্রকাশের পর শিক্ষাঙ্গনে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নিয়োগ কাঠামো, প্রশাসনিক পরিবর্তন ও এমপিও সংক্রান্ত বিধিনিষেধ—সব মিলিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যপ্রণালীতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে টানা দুই ম্যাচে হেরে বিপাকে পড়েছে বাংলাদেশ। এমন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...