| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

পে স্কেলের পথে কমিশন: সোমবার সচিব সভা, রিপোর্ট ডিসেম্বরে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ২০ ১২:১৬:০৮
পে স্কেলের পথে কমিশন: সোমবার সচিব সভা, রিপোর্ট ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আগামী সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে বসবে জাতীয় বেতন কমিশন। কমিশনের সভাপতি জাকির আহমেদ খান এতে সভাপতিত্ব করবেন।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সভা আয়োজনের মূল উদ্দেশ্য হলো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যমান বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশমালা তৈরি করা।

প্রক্রিয়া ও সময়সীমা:

গত ২৭ জুলাই গঠন করা জাতীয় বেতন কমিশন আগামী ডিসেম্বরে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে চায়। এর আগে, চূড়ান্ত প্রতিবেদন প্রণয়নের অংশ হিসেবে কমিশন গত ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী এবং বিভিন্ন সমিতি ও প্রতিষ্ঠান— এই চার শ্রেণির কাছ থেকে প্রশ্নমালার মাধ্যমে মতামত সংগ্রহ করেছিল।

বাস্তবায়ন নিয়ে বিতর্ক:

এদিকে, পে স্কেল বাস্তবায়নের সময়সীমা নিয়ে সম্প্রতি বিতর্ক সৃষ্টি করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি মন্তব্য করেন, পে কমিশনের সুপারিশগুলো যাচাই-বাছাইয়ের পর বর্তমান সরকার কেবল একটি কাঠামো তৈরি করবে, আর পরবর্তী সরকার তা বাস্তবায়ন করবে। তিনি আরও বলেন, "এখানে বাজেটের বিষয়ও আছে এবং সরকারের অন্যান্য সামাজিক খাতকেও বিবেচনায় নিতে হবে। পরবর্তী সরকার পে কমিশন দেবে না কেন? এটা তো যৌক্তিক।” তার এই মন্তব্যের পরই কর্মচারী সংগঠনগুলো তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত বাস্তবায়নের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...