| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের ব্যবধানে সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল ২,৬১২ টাকা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ১৯ ২৩:০৫:৪৮
একদিনের ব্যবধানে সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল ২,৬১২ টাকা

নিজস্ব প্রতিবেদক: টানা দুই দফা কমার পর দেশের বাজারে সোনার দাম ফের বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ২ হাজার ৬১২ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, নতুন এই মূল্য বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে বাজুস জানিয়েছে।

নতুন মূল্য তালিকা (প্রতি ভরি – ১১.৬৬৪ গ্রাম):

* ২২ ক্যারেট: ২,০৯,৫২০ টাকা

* ২১ ক্যারেট: ২,০৩,০০০ টাকা

* ১৮ ক্যারেট: ১,৭১,৪২৬ টাকা

* সনাতন পদ্ধতি: ১,৪২,৫৯২ টাকা

বাজার অস্থিরতা:এর আগে, গত ১৮ নভেম্বর বাজুস ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা কমিয়ে দাম সমন্বয় করেছিল, যা ১৯ নভেম্বর থেকে কার্যকর হয়। একদিনের ব্যবধানে সেই দর আবার বৃদ্ধি পাওয়ায় সোনার বাজারে অস্থিরতা স্পষ্ট। এই নিয়ে চলতি বছর মোট ৭৯ বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৫৪ বার দাম বাড়ানো হয়েছে এবং কমেছে মাত্র ২৫ বার।

অপরিবর্তিত রুপার দাম:সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়।

ক্রেতাদের জন্য নির্দেশনা:সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ক্রেতাদের আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...