| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

এবার যে ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ১৪ ১৬:১৩:৫৪
এবার যে ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। এই বিশাল অংশকে বাদ দিয়ে কোনো দেশের উন্নয়নের চিন্তা করা হলে তা ভুল হবে। তাই নারীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা অপরিহার্য।

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে সেনাপ্রধান

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে সেনাপ্রধান এই মন্তব্য করেন। তিনি নারী নেতৃত্ব ও নারী ক্ষমতায়নের ওপর জোর দেন।

সেনাপ্রধান বলেন: "আমাদের ভাবতে হবে দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে।"

নতুন ক্যাডেটদের প্রতি আহ্বান

নতুন ক্যাডেটদের উদ্দেশে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, জীবনে ভালো মানুষ হতে হবে এবং নীতি-নৈতিকতার সঙ্গে কাজ করতে হবে। তিনি ক্যাডেট কলেজগুলোর লক্ষ্য নিয়ে বলেন, "আমাদের স্বপ্ন অনেক ক্যাডেট তৈরি করা।" তিনি নতুন ক্যাডেটদের প্রতি পূর্বসূরিদের মতো দেশ ও জাতির জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল হক এবং জয়পুরহাট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...