| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন: লিখিত ৯০ নম্বর, দুই ধাপে আবেদন

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ০৬ ১৯:৩২:০২
প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন: লিখিত ৯০ নম্বর, দুই ধাপে আবেদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এবার সারাদেশে ১০,২১৯ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

আবেদনযোগ্যতা ও বিশেষ শর্ত

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—ধূমপায়ী ও মাদকাসক্তরা এ পদে আবেদন করতে পারবেন না। আবেদনকারীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

পরীক্ষার কাঠামোয় বড় পরিবর্তন

নতুন বিধিমালা অনুযায়ী পরীক্ষা হবে দুই ধাপে:

লিখিত পরীক্ষা – ৯০ নম্বর

বাংলা: ২৫

ইংরেজি: ২৫

গণিত: ২০

সাধারণ জ্ঞান: ২০ সময়: ৯০ মিনিট লিখিত পরীক্ষায় ৫০% নম্বর (৪৫) পেলেই মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া যাবে।

মৌখিক পরীক্ষা – ১০ নম্বর

পাস নম্বর: ৫

এর আগে লিখিত ছিল ৭৫ নম্বর এবং মৌখিক ২৫ নম্বর।

কোন বিভাগে আবেদন চলবে

প্রথম ধাপে আবেদন করতে পারবেন— রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য পরে আলাদা বিজ্ঞপ্তি দেওয়া হবে।

আবেদন সময় ও ফি

আবেদন শুরু: ৮ নভেম্বর

শেষ সময়: ২১ নভেম্বর রাত ১১:৫৯

ফি: ১০০ টাকা

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...