| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ০৩ ২১:২৬:০৪
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিপ্রতি সোনার দাম বেড়ে হয়েছে ১,৬৮০ টাকা। ফলে ২২ ক্যারেট সোনার ভরি এখন বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকায়।

শনিবার (১ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্য ঘোষণা করে। রবিবার (২ নভেম্বর) থেকে কার্যকর হওয়া এই দাম সোমবার (৩ নভেম্বর) পর্যন্ত বাজারে অপরিবর্তিত রয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

আজকের সোনার দর (৩ নভেম্বর ২০২৫):

* ২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ২,০১,৭৭৬ টাকা

* ২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৯২,৫৯৬ টাকা

* ১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৬৫,০৮১ টাকা

* সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১,৩৭,১৮০ টাকা

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে এই মজুরির পরিমাণ কিছুটা ভিন্ন হতে পারে।

অন্যদিকে, সোনার দামে পরিবর্তন এলেও রুপার বাজারে স্থিতিশীলতা বজায় আছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৪,২৪৬ টাকায়, ২১ ক্যারেট রুপা ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট রুপা ৩,৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ২,৬০১ টাকায়।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...