অনুপাত ১:৪, সর্বনিম্ন ও সর্বাচ্চ বেতনের নতুন প্রস্তাবনা পে কমিশনে
সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি পে কমিশনের কাছে তাদের প্রস্তাবনা পেশ করেছে। রবিবার (২৬ অক্টোবর) এই প্রস্তাবনায় বেতনের অনুপাত ১:৪ নির্ধারণের পাশাপাশি ২০টি গ্রেড কমিয়ে ১২টি করার দাবি জানানো হয়।
তাদের মূল দাবিগুলো হলো:
* সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৪ নির্ধারণ করা।
* বর্তমান ২০টি গ্রেডকে কমিয়ে ১২টি করা।
* ঝুঁকি ভাতা চালু করা, যা বর্তমানে দেওয়া হয় না।
* ব্লক পোস্টের জন্য টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা।
* কয়েকটি গ্রেডকে একীভূত করে বেতন বাড়ানো, যেমন ১৪, ১৫ ও ১৬তম গ্রেডকে ১০ম গ্রেডে (৫০ হাজার টাকা) আনা।
* বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াতসহ সব ভাতা সময়োপযোগী করা।
সমিতির নেতারা মনে করেন, দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে বেতন বৈষম্য দূর করা এবং গাড়িচালকদের ঝুঁকি বিবেচনা করে এই পরিবর্তনগুলো আনা দরকার।
সোহাগ/
