| ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

দীর্ঘ ১৬ বছরের হারানো ক্ষমতা ফিরে পেল সেনাবাহিনী

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৫ ১১:৪৪:১৯
দীর্ঘ ১৬ বছরের হারানো ক্ষমতা ফিরে পেল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশের সেনাবাহিনী জাতীয় নির্বাচনের সময় আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে কার্যক্রম পরিচালনার ক্ষমতা পুনরুদ্ধার করেছে। ২০০১ সালের সপ্তম সংসদ নির্বাচনের আগে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে এই ক্ষমতা প্রথম দেওয়া হলেও, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার তা বাতিল করে দিয়েছিল। সম্প্রতি অন্তর্বর্তী সরকার সেই ক্ষমতা পুনরায় ফিরিয়ে দিয়েছে।

আরপিও-এর সংশোধিত বিধান অনুযায়ী, এখন থেকে নির্বাচনের সময় সেনাবাহিনীর সদস্যরা পুলিশ কর্মকর্তাদের মতোই নির্বাচনী অপরাধের জন্য কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। উল্লেখ্য, ২০০৮ সালে যখন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এই বিধান বাতিল করে, তখন প্রতিরক্ষা কর্মবিভাগ (সেনা, নৌ ও বিমান বাহিনী) আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে বাদ পড়েছিল। এর কারণ হিসেবে বলা হয়েছিল, সেনাবাহিনীর এই ক্ষমতা ভোট কারচুপি বা 'ভোট লুটের পথে' বাধা হয়ে দাঁড়াবে। সেই সময় একজন আনসার সদস্যের চেয়েও সেনা সদস্যদের ক্ষমতা কমে গিয়েছিল।

নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ এই সিদ্ধান্তকে জনগণের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন। তিনি বলেন, "আমাদের সশস্ত্র বাহিনী দেশবাসীর বিশ্বাস ও আস্থার প্রতীক। জনগণ ও রাজনৈতিক দলগুলো মনে করে, নির্বাচনে সেনাবাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করলে তা সুষ্ঠু নির্বাচনের সহায়ক হবে। তাই আমরা আরপিও সংশোধন করে সশস্ত্র বাহিনীকে পুনরায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছি।" তিনি আরও যোগ করেন, এই সংশোধনের ফলে নির্বাচনী আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে আর কোনো উচ্চপদস্থ কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় থাকতে হবে না।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: জাপানের নিশিনে অবস্থিত কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...