ওমরাহ যাত্রীদের জন্য সৌদি আরবের নতুন নিয়ম
নিজস্ব প্রতিবেদন: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গমনেচ্ছু যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। এখন থেকে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে প্রবেশের আগে যাত্রীদের বাধ্যতামূলকভাবে রিটার্ন টিকিট ক্রয় করতে হবে।
সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, বিশ্বের সব দেশ এবং সব ধরনের ভিসাধারীর ক্ষেত্রেই এই নতুন নিয়মটি কার্যকর হবে। সংবাদমাধ্যম খালিজ টাইমস-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নিয়ম কড়াকড়ির কারণ ও অভিজ্ঞতা:
প্রতিবেদনে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক সাঈদ মিরানের অভিজ্ঞতা তুলে ধরা হয়, যিনি গত সপ্তাহে ওমরার উদ্দেশ্যে দুবাই বিমানবন্দরে পৌঁছালে চেক-ইন কাউন্টারে তাকে থামানো হয়। তাকে স্পষ্ট জানানো হয় যে, রিটার্ন টিকিট দেখাতে না পারলে বোর্ডিং পাস দেওয়া হবে না।
মিরান জানান, তার পরিকল্পনা ছিল মক্কায় কয়েকদিন থাকার পর মদিনাতেও যাওয়ার, তাই তিনি তৎক্ষণাৎ ফেরার টিকিট কাটেননি। কাউন্টার বন্ধের মুহূর্তে তাড়াহুড়ো করে টিকিট কাটতে তার প্রায় আধা ঘণ্টা সময় লাগে, এরপরই তাকে চেক-ইন করতে দেওয়া হয়।
আমিরাতের ট্রাভেল অপারেটররা জানিয়েছেন, ওমরাহ যাত্রীদের ভ্রমণের তারিখ সম্পর্কে নিশ্চিত হতে এয়ারলাইনস এবং সৌদি কর্তৃপক্ষ এই নিয়মে কড়াকড়ি আরোপ করেছে। তারা জোর দিয়ে বলছেন, এখন থেকে বিশ্বের যেকোনো দেশের নাগরিক এবং যেকোনো ধরনের ভিসা নিয়ে আসা ওমরাহ যাত্রীর জন্য রিটার্ন টিকিট বাধ্যতামূলক।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা, সাগরে লঘুচাপের আভাস
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
