এইচএসসি ফল বোর্ড চ্যালেঞ্জ আবেদন শেষ কাল, যেভাবে আবেদন করবেন
নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদনকাল শেষ হচ্ছে বৃহস্পতিবার (২৩ অক্টোবর)। এবার থেকে খাতা চ্যালেঞ্জের আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে, আগের মতো এসএমএসের মাধ্যমে নয়।
গত শুক্রবার (১৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে এইচএসসি ফল পুনঃনিরীক্ষণের প্রক্রিয়া। ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন করতে হবে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে। কোনো শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অফিসে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন করার নিয়ম
নতুন নিয়মে আবেদন করতে হলে শিক্ষার্থীদের যেতে হবে ওয়েবসাইটে — https://rescrutiny.eduboardresults.gov.bd
সেখানে গিয়ে—
ড্রপডাউন থেকে সংশ্লিষ্ট বোর্ড নির্বাচন করতে হবে।
রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
এরপর মোবাইল নম্বর দিতে হবে— ফল পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হলে সেই নম্বরে এসএমএস যাবে।
পরবর্তী স্ক্রিনে বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে।
ফি পরিশোধের নিয়ম
প্রতিটি পত্রের জন্য ফি ১৫০ টাকা।
দ্বিপত্র বিশিষ্ট বিষয় (যেমন বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র) হলে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।
ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, রকেট, সোনালি সেবা ও টেলিটক মোবাইল সিম দিয়ে।
প্রদেয় ফি যাচাইয়ের পর ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে।
ফি জমা দেওয়ার পর যদি আরও কোনো বিষয়ে আবেদন যুক্ত করতে হয়, সেটিও একইভাবে করা যাবে। তবে ফি পরিশোধ হয়ে গেলে আবেদন বাতিল করা যাবে না।
সহায়তা ও হেল্প অপশন
ফি প্রদানের বিস্তারিত ধাপ ও প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যাবে উল্লিখিত ওয়েবসাইটের ‘হেল্প’ বাটনে।
স্মরণযোগ্য বিষয়: খাতা চ্যালেঞ্জের আবেদন ২৩ অক্টোবর, বৃহস্পতিবার পর্যন্তই গ্রহণ করা হবে। এরপর আর কোনোভাবে আবেদন করার সুযোগ থাকবে না। তাই যে শিক্ষার্থীরা নিজেদের ফল পুনঃনিরীক্ষণ করতে চান, তারা সময় শেষ হওয়ার আগেই আবেদন সম্পন্ন করে ফেলুন।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- শুরু হল, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: জানুন ফলাফল
- ৯০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: জানুন ফলাফল
- ১৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: লাইভ দেখুন এখানে
- রাত ১ টায় আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল; সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর শুরু, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: লাইভ দেখুন এখানে
- ৪৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: লাইভ দেখুন এখানে
- গোল্ডেন বল, বুট ও গ্লাভস: কে কোনটা জয়ী হলো
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: লাইভ দেখুন এখানে
- নির্ধারিত সময়ের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: জানুন ফলাফল
- একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: লাইভ দেখুন এখানে
- সর্বনিম্ন ১২ লাখ, সর্বোচ্চ ৭৪ লাখ টাকা ছুঁল বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম
- মেসির সঙ্গে ‘প্রতারণা’ করল আর্জেন্টিনা: বিশ্বকাপ ফাইনালের পর নতুন বিতর্ক
- অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল
- স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ: জানা গেল ঘটনার আসল কারণ
