| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

কবর জিয়ারতের সময় যে দোয়া পাড়তেন রাসুল (সঃ)

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২১ ১২:৫১:২৯
কবর জিয়ারতের সময় যে দোয়া পাড়তেন রাসুল (সঃ)

নিজস্ব প্রতিবেদক: রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবিদের কবর জিয়ারতের আদব শিখিয়েছেন এবং নির্দিষ্ট একটি দোয়া পাঠ করার নির্দেশ দিয়েছেন। সেই দোয়াটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, যা কবরবাসীদের প্রতি সালাম, দয়া ও শান্তির বার্তা বহন করে।

হাদিসের বর্ণনা: সুলায়মান ইবনে বুরাইদাহ (রহ.) তাঁর পিতা বুরাইদাহ ইবনে হুসায়ব (রা.) থেকে বর্ণনা করেন— রাসুলুল্লাহ (সা.) যখন সাহাবিদের সঙ্গে কবরস্থানে যেতেন, তখন তাদের এই দোয়া পড়তে বলতেন:

আরবি দোয়া: «السَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ، مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لاَحِقُونَ، وَيَرْحَمُ اللَّهُ الْمُسْتَقدِمِينَ مِنَّا وَالْمُسْتأْخِرِينَ، أَسْاَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ»

উচ্চারণ: আস্‌সালামু ‘আলাইকুম আহলাদ্দিয়ারি মিনাল মু’মিনীনা ওয়াল মুসলিমীনা, ওয়াইন্না ইনশাআল্লাহু বিকুম লা-হিকূন, ওয়া ইয়ারহামুল্লাহুল মুসতাকদিমীনা মিন্না ওয়াল মুসতাখিরীনা, নাসআলুল্লাহা লানা ওয়ালাকুমুল ‘আফিয়াহ।

বাংলা অর্থ: হে ঈমানদার ও মুসলিম কবরবাসীগণ! তোমাদের প্রতি সালাম ও শান্তি বর্ষিত হোক। ইনশাআল্লাহ, আমরাও শিগগিরই তোমাদের সঙ্গে মিলিত হব। আল্লাহ আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের প্রতি দয়া করুন। আমরা আল্লাহর কাছে আমাদের ও তোমাদের জন্য শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করছি। (সহিহ মুসলিম: হাদিস ৯৭৫)

এই দোয়ার মাধ্যমে নবী করিম (সা.) মুসলমানদের শিক্ষা দিয়েছেন—কবর জিয়ারতের সময় মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে, পরকালকে স্মরণ করতে এবং নিজের ও তাদের জন্য দোয়া করতে। এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, যা কবর জিয়ারতের আদব ও বিনয় শেখায়।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...