১২ দিনের ছুটি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিনের ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই অবকাশকালীন ছুটির সময়সীমার মধ্যে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো ধরনের পরীক্ষার দিন ধার্য না করার জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
ছুটি ও উৎসবের সময়সূচি:
শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মোট ১২ দিন ছুটি অনুমোদন করা হয়েছে।
পঞ্জিকা অনুসারে, এ বছর মহাষষ্ঠী ২৮ সেপ্টেম্বর, মহাসপ্তমী ২৯ সেপ্টেম্বর, মহাষ্টমী ৩০ সেপ্টেম্বর, মহানবমী ১ অক্টোবর এবং মহাদশমী হবে ২ অক্টোবর।
কোন প্রতিষ্ঠানে কত দিনের ছুটি:
* মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল: এসব প্রতিষ্ঠানে ২৮ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হয়ে সাপ্তাহিক ছুটি বাদে বন্ধ থাকবে ৭ অক্টোবর পর্যন্ত। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।
* কলেজ ও বিশ্ববিদ্যালয়: সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর এবং তা চলবে ৯ অক্টোবর পর্যন্ত। যেহেতু ১০ ও ১১ অক্টোবর শুক্র ও শনিবার, তাই কলেজগুলোতে ক্লাস শুরু হবে ১২ অক্টোবর।
আরও পড়ুন- এমপিও শিক্ষকদের বাড়িভাড়া: শতাংশ হারে বাড়ানোর প্রস্তাব
আরও পড়ুন- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন করে ৩ ধরনের ভাতা বাড়লো
মন্ত্রণালয় অনুরোধ করেছে, শিক্ষার্থীরা যেন উৎসবটি যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দের সঙ্গে উদযাপন করতে পারে, সেই জন্য এই নির্দেশিকা অনুসরণ করা হোক।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯ম পে-স্কেলের খসড়া: গ্রেড-১ এ ১ লাখ ৩০ হাজার, গ্রেড-২০ এ ২০ হাজার
- ৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ আগস্ট ২০২৬
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- চলতি মাসেই বাজারে আসছে Yamaha R2, শুরু প্রি-বুকিং
- দুই ধাপে বাস্তবায়ন হচ্ছে নবম পে স্কেল, খসড়া যাচ্ছে মন্ত্রিসভায়
- ২০০MP ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১৬ আগস্ট ২০২৬
- দুই ধাপে বাস্তবায়ন হচ্ছে নবম পে-স্কেল
- জানুয়ারির শুরুতেই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা
- মডেল-অভিনেত্রী রিধিকা ঋদ্ধি বসুন্ধরার বাসা থেকে মৃত উদ্ধার
- নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন জটিলতা, বাড়ছে শঙ্কা
- ১৭ থেকে ২৩ আগস্ট: যে ৪ স্মার্টফোন আসছে বাজারে
- এক দিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
