পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ বাড়ল সোনার দাম
নিজস্ব প্রতিবেদক: আমদানি নির্ভর পণ্য হওয়ায় বাংলাদেশে সোনার দাম প্রায়শই পরিবর্তিত হয়। দেশের বাজারে সোনার সঠিক মূল্য নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ গত ২২ সেপ্টেম্বর রাতে বাজুস সোনার দাম বাড়ায়, যা আজ মঙ্গলবারও কার্যকর রয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, এখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৫৬ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ২৯ হাজার ৭৯৭ টাকায় বিক্রি হচ্ছে।
তবে এই দামের সঙ্গে গয়নার ডিজাইন এবং মানভেদে ৫ শতাংশ ভ্যাট ও সর্বনিম্ন ৬ শতাংশ মজুরি যুক্ত হবে।
উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫৬ বার দেশের বাজারে সোনার দাম পরিবর্তন করা হয়েছে, যার মধ্যে ৩৯ বার দাম বেড়েছে এবং ১৭ বার কমেছে।
রাকিব/
